ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

পিএসজি নয়, ফ্রান্সের ডাগআউটে চোখ জিদানের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৬-২০২২ বিকাল ৫:৪৬

জিনেদিন জিদানকে পেতে কম চেষ্টা চালায়নি পিএসজি। তবে ভাগ্য বোধহয় তাদের সহায় হচ্ছে না। কারণ জিদানের মন পড়ে আছে অন্য জায়গায়। ফরাসি সংবাদমাধ্যমের খবর, পিএসজি নয়, বরং ফ্রান্স জাতীয় দলের কোচ হতে মুখিয়ে আছেন জিদান।

কোচ মরিসিও পচেত্তিনোকে ছেড়ে দেবে পিএসজি, এটা বেশ পুরনো খবর। এখনো যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সেটা যেকোনো সময়ই আসতে পারে। পচেত্তিনোর উত্তরসূরি হিসেবে ক্লাবের ডাগআউটে জিদানকেই দেখতে চেয়েছিল পিএসজি কর্তৃপক্ষ। তবে জিদান পিএসজির দায়িত্ব নিতে আগ্রহী নন বলে জানিয়েছিল ইউরোপীয় সংবাদমাধ্যম।

এবার ফরাসি ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়ছে, পিএসজি নয়, ফ্রান্সের কোচ হতে আগ্রহী জিদান। ২০২২ বিশ্বকাপের পর দিদিয়ের দেশম ফ্রান্স জাতীয় দলের কোচের পদ থেকে সরে গেলে সেই পদে আসীন হতে চান তিনি। তবে ভবিষ্যতে কখনো পিএসজির ডাগআউটে দাঁড়ানোর সম্ভাবনার বিষয়টি একেবারে উড়িয়ে দেননি তিনি।

জিদানকে না পেয়ে এখন ফরাসি ক্লাব নিসের কোচ ক্রিস্তোফ গলতিয়েরের দিকে চোখ পিএসজির। ২০২০-২১ মৌসুমে লিলকে লিগ শিরোপা এনে দেওয়া গলতিয়ের গত মৌসুমের নিসের দায়িত্ব নিয়েছিলেন। নিসের সঙ্গে তার আরও দুই বছরের চুক্তি রয়েছে। তবে পিএসজির কাছে তাকে ছেড়ে দিতে নিসের আপত্তি নেই, সেক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে ক্লাবটি ৮ থেকে ১০ মিলিয়ন ইউরো চাইতে পারে বলেই খবর ইউরোপীয় সংবাদমাধ্যমের।

এমএসএম / এমএসএম

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

রজনীকান্তের সিনেমা দেখতে পুরো প্রেক্ষাগৃহ ভাড়া নিলেন স্যামসন

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে বাংলাদেশকে কী করতে হবে

জরিমানার ৩৫ হাজার টাকা আয় করতে কতক্ষণ লাগবে রোনালদোর

যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ

নিষেধাজ্ঞা কাটিয়ে কবে ফিরবেন রোনালদো

মাঠেই ক্রিকেটারদের শারদীয় উৎসব

বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

ধারাভাষ্য থেকে আথারটন-হুসেইনকে বাদ দিল পাকিস্তান!

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়

এল ক্লাসিকোর আগে বড় জয় রিয়ালের

‘রেফারি চায়নি ক্লাসিকোর আগে রিয়াল ৯ পয়েন্টে পিছিয়ে থাকুক’