শাহজাদপুরে র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ অস্ত্র ব্যাবসায়ী আটক
সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে সিরাজগঞ্জ র্যাব-১২ এর বিশেষ অভিযানে ৩টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৩ ককটেল ও কয়েক রাউন্ড গুলিসহ মো. ফজলু বিশ্বাস (৪৮) নামের একজন অস্ত্র ব্যাবসায়ীকে আটক করা হয়। ধৃত অস্ত্র ব্যাবসায়ী ফজুল বিশ্বাস রাজবাড়ি জেলার পাংশা থানার চর আফরা গ্রামের মুন্নাফ বিশ্বাসের ছেলে। আটককৃত আসামীকে রবিবার সকালে শাহজাদপুর থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। মামলা সূত্রে জানা যায়, র্যাব-১২ এর একটি অভিযানিক দল রবিবার (২৭ জুন) রাত আনুমানিক ১২টায় শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ি দক্ষিণপাড়ে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট বসায়। পরে র্যাবের তল্লাসী চৌকি দেখে এক পথচারী পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। পথচারী ফজলু বিশ্বাসের হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগ তল্লাসী করে পত্রিকার কাগজে মোড়ানো অবস্থায় একটি তিন রাউন্ড গুলিভর্তি বিদেশী রিভলবার, কার্তুজসহ ১টি ওয়ান শুটারগান, একটি পাইপগান উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে আটক অস্ত্র ব্যাবসায়ী ফজলুকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয় এবং র্যাবের ডিএডি/জেসিও মো. আইয়ুব আলী বাদী হয়ে তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ২৯-এ/১৯ ধারায় ও ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৪/৫ ধারায় মামলা দায়ের করেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান জানান, আসামী ফজলুকে সোমবার দুপুরে শাহজাদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন