মহেশখালী মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প
কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ কসমস কোম্পানির বিরুদ্ধে
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে কর্মরত স্থানীয় ঠিকাদারদের কোটি টাকার বকেয়া বিল হাতিয়ে নিয়ে পালানোর চেষ্টার অভিযোগ উঠেছে কসমস কোম্পানির বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের সুমিতমো করপোরেশন লিমিটেডের এমডি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকরা।
কমমস কোম্পানিতে কর্মরত কয়েকজন ঠিকাদার জানান, মাসের পর মাস কোটি টাকার কাজের বিল বকেয়া রাখায় বন্ধ হওয়ার পথে অনেক স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। বকেয়া বিলের জন্য কসমস কোম্পানির কর্মকর্তাদের পেছনে ঘুরে মাসের পর মাস পেরোলেও কোনো সুরহা পাচ্ছেন না তারা। ফলে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের সুমিতমো করপোরেশন লিমিটেডের এমডি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি আমরা।
সূত্রে জানা যায়, মহেশখালী মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে চুক্তিভিত্তিক শ্রমিকদের খাবারসহ বিভিন্ন কাজ করে আসছে কসমস কোম্পানি। তারা স্থানীয় একাধিক ঠিকাদারি কোম্পানির সাথে চুক্তি করে খাবারসহ মালামাল সরবরাহ করে আসছে। তবে গত কয়েক মাস ধরে স্থানীয় ঠিকাদারদের কোটি টাকার বিল মাসের পর মাস আটকে রাখায় একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান পথে বসেছে বলে জানিয়েছেন কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক।
তারা জানান, আমরা তাদের সাথে চুক্তি করে খাবার থেকে শুরু করে সব ধরনের মালামাল সরবরাহ করে আসছি। কিন্তু হঠাৎ আমাদের কোটি টাকার বিল আটকে রাখছে কসমস কোম্পানি। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়ার পরও এখনো কোনো সুরহা পাচ্ছি না। আমরা পথে বসে গেছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে, দীর্ঘদিন বিল বকেরা রাখার ফলে পস্কো ক্যান্টিনে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ ওঠে কসমস কোম্পানির বিরুদ্ধে। ফলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ক্যান্টিনে একাধিকবার ভাংচুর চালিয়েছেন বলেও জানান তারা।
অভিযুক্ত প্রতিষ্ঠান কসমস কোম্পানির পিডি ফখরুজ্জামান জানান, আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে বসে সমঝোতা করার চেষ্টা করছি। বিভিন্ন কিস্তিতে তাদের পাওনা টাকা পরিশোধ করার জন্য ঐশী এন্টারপ্রাইজকে নির্দেশ দিয়েছি। শীঘ্রই তাদের বিল পরিশোধ করা হবে।
মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা প্রধান আলফাজ আহমদে জানান, কসমস কোম্পানির পাওনা টাকা নিয়ে স্থানীয় কয়েকজন ঠিকাদার লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের পাওনা টাকা পরিশোধ করতে কসমস কোম্পানিকে বলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
Link Copied