বালাগঞ্জে ত্রাণবাহী নৌকাডুবিতে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা আহত
সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের কাশিপুর ব্রিজের ঢালে ত্রাণবাহী নৌকাডুবিতে বালাগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, ট্যাগ অফিসার ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াবর আলী মুন্না, স্বেচ্ছাসেবী ইকবাল আহমদসহ আরো কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার (২১ জুন দুপুরে কাশিপুর এলাকায় সরকারি ত্রাণ ও শুকনা খাবার বিতরণ করার সময় নৌকাডুবির ঘটনাটি ঘটে। নৌকায় রক্ষিত ত্রাণসামগ্রী তলিয়ে যায় পানির নিচে। চেয়ারম্যান আব্দুল মুনিমসহ সবাই বালাগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন। ত্রাণবাহী নৌকায় ১০ জন ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বলেন, গতকাল তাদেকে দেখে এসেছি। তারা মোটামুটি সুস্থ আছেন। নৌকায় প্রায় দেড় টন খাদ্যসামগ্রী ছিল। নৌকা উদ্ধারের জন্য ফায়ার বিগ্রেডকে জানানো হয়েছে। সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মোস্তাকুর রহমান মফুর বলেন, দুর্ঘটনায় আহত সকলকে ইউএনওকে সাথে নিয়ে দেখে এসেছি। তাদের খোঁজখবর সার্বক্ষণিক নিচ্ছি। নৌকাটি এখনো নিখোঁজ। ফায়ার বিগ্রেডকে অনুরোধ করা হয়েছে নৌকাটি উদ্ধারের জন্য। দুর্ঘটনায় আহত সকলের সুস্থতা কামনা করছি।
তিনি আরো বলেন, সবার কাছে দোয়ার দরখাস্ত, ত্রাণকাজে নিয়োজিত প্রতিটি ইউনিয়নের আমার প্রিয় সহকর্মী চেয়ারম্যান, মেম্বার, স্বেচ্ছাসেবী ও সরকারি কর্মকর্তাসহ ব্যক্তিগত উদ্যোগে যারা ত্রাণ বিতরণ করছেন, আল্লাহ যেন সবাইকে নিরাপদ রাখেন। বন্যা আক্রান্ত সকল মানুষের জন্য দোয়ার আবেদন জানান তিনি।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied