মানুষ গড়ার কারিগর একজন মাদকসেবী শিক্ষক আ. সালামের গল্প
শিক্ষক মানেই মানুষ গড়ার কারিগর। কিন্তু সেই শিক্ষক যখন মাদকাসক্ত হয়ে পড়েন তখন শিক্ষা ব্যবস্থ্যার কী পরিণতি হতে পারে? সমাজ ব্যবস্থা কোথায় যাবে আর মাদকাসক্ত হয়ে একজন শিক্ষক কিভাবে ক্লাস নেন? আর বিদ্যালয়ের প্রধানরাই বা কী করেন, নাকি এ ধরনের শিক্ষকের কাছ থেকে কমিশন খেয়ে হালাল করেন সবকিছু।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাইটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. সালাম সানির তার নিজ এস এস মোল্লা ফার্মেসির নিজ রুমে বসে ইয়াবা সেবনের ভিডিও প্রকাশ হয়েছে। দুই বেলা ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা সেবন না করলে পথ চলতেই পারেন না বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে না গিয়ে বিভিন্ন টালবাহানায় মাদক সেবন করে দিন পার করে দেন শিক্ষক নামের কলঙ্ক সালাম। আ. সালাম সানির বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাইটা গ্রামের বাসিন্দার।
মাদক সেবনের জন্য তিনি বিদ্যালয়ে ঠিকমতো উপস্থিত হন না। এছাড়াও ফেনসিডিল ও ইয়াবা ব্যবসায়ীদের সাথে এই শিক্ষকের গভীর সম্পর্ক রয়েছে বলেও প্রচার রয়েছে। প্রতিদিন এই শিক্ষকের ইয়াবা ও ফেনসিডিল সেবন করতে হয়। সালামের এমন বেপরোয়া মাদক সেবনের জন্য শিক্ষক মহল চরম শাস্তির দাবি তুলেছেন। অন্যদিকে মাদক নিরাময় কেন্দ্রে রাখারও আহ্বান জানান তার সহপাঠীরা।
বেশকিছু সিনিয়র শিক্ষক জানান, শিক্ষক একটি মহান পেশা। শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাদের দ্বারাই সমাজ তথা দেশের পরিবর্তন হয়। আমরা অনেক আগেই জেনেছি আ. সালাম সানি ইয়াবা ও ফেনসিডিল সেবন করেন। তাকে অনেকবার মাদকের পথ পরিহার করতে বলেছি৷ কিন্তু তিনি স্বীকার করতেন না। পরে দেখি তিনি বিদ্যালয়ে নিয়মিত আসেন না। এলেও নানা কারণ দেখিয়ে চলে যান। তার শরীর সব সময় যেন কাঁপে। এতে বোঝা যায় তিনি কতবড় মাদকসেবী। তিনি কোন শিক্ষা দেন তা শিক্ষার্থীরাই ভালো বলতে পারবে।
রাইটা গ্রামের বেশকিছু প্রতিবেশী জানান, তার বাড়িতে প্রায় সময় মজমায় বসিয়ে ইয়াবা সেবন করেন। আ. সালাম সানির ইয়াবা সেবনের ২.৩৩ সেকেন্ডের ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিওতে দেখা যায়, নিজ ফার্মেসিতে সহযোগীদের সাথে ইয়াবা সেবন করছে সালাম। ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সালাম তার নিজ কক্ষে বসে সহযোগীদের সাথে ইয়াবা সেবন করছেন।
এ বিষয়ে শিক্ষক আ. সালাম সানির মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি আগে সেবন করতাম কিন্তু এখন করি না। আর আপনি নিউজ করেন না, আপনি কী চান?
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, মাদক সেবনের ব্যাপারে অজানা। মাদকের সাথে জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে ভেড়ামারা উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা জানান, আমার শুনেছি সে মাদক সেবন করে। সালাম মেডিকেল ছুটি নিয়েছে এবং মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়ে ভালো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার জানেন এবং উপজেলা নির্বাহী অফিসাওর জানেন।
এমএসএম / জামান
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
Link Copied