ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২২-৬-২০২২ দুপুর ১:৩৭
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার (২২ জুন) সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ টুর্নান্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
 
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আ’লীগের সভাপতি সইদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম, ঘনশ্যাম, সীমান্ত বসাক, জাহিদ হোসেন।
 
এছাড়াও প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, আব্দুল মান্নান, কুশমত আলী, রমজান আলী, আজিজুর রহমান, সহকারী শিক্ষক জিয়াউর রহমান, দিলারা বেগম, শামীমা আক্তার এবং সামাজিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, খেলোয়াড়বৃন্দ, ক্রীড়ামোদী দর্শকমণ্ডলী ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
 
৬নং কাশিপুর ইউনিয়ন ও পৌরসভার দল দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এমএসএম / জামান

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা

সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯

পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন

সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস

রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা

বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন

‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ