রায়গঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের দক্ষিণপাড়ায় ২৬১.৫ ফুট বাই ৭১ মিটার আরসিসি ঢালাই রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে রায়গঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী গৌতমের বিরুদ্ধে।
সরেজমিন ও স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে জানা যায়, এডিপির আওতায় রায়গঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি দাশের স্বামী গৌতম একটি প্রকল্পের বরাদ্দ পেয়েছেন। প্রকল্পের তালিকা অনুযায়ী রাস্তার নির্মাণ সামগ্রীতে করেছেন নয়-ছয়। নিম্নমানের খোয়া, সিমেন্ট আর বালু দিয়ে চালিয়েছেন ঢালাইয়ের কাজ।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, আমরা সাধারণ মানুষ, তেমন কিছু বুঝি না কিন্তু সরকার তো আর আমাদের রাস্তার কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে বলেনি। তাহলে কেন এমন করেছেন এই গৌতম? তাকে আমরা এলাকাবাসী অনিয়মের কথা বললে তিনি তা আমলে না নিয়ে কাজ সম্পন্ন করেন। তালিকা অনুযায়ী খোয়া, সিমেন্ট, বালুর ব্যবহার না করে ব্যাপক অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
অনিয়ম আর দুর্নীতির বিষয়টি নিয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী গৌতমেরকাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদকে বলেন, আমি ৩ লাখ ৭৫ হাজার টাকার এডিপির আওতায় কাজ করছি।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেল প্রকৌশলী আতিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে এ প্রতিবেদকে বলেন, অনিয়ম আর দুর্নীতির বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এই রাস্তার কাজের অনিয়ম ও দুর্নীতি নিয়ে এলাকার সাধারণ মানুষের ভেতরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এ ধরনের নিম্নমানের কাজের জন্য উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের