কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১২ মামলা
মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৮ জুন) সকাল থেকে উপজেলার চৌমুহনা, ভানুগাছ বাজার, শমশেরনগরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৃথক অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।
অভিযানকালে উপজেলার শমশেরনগর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট নাসরিন চৌধুরী স্বাস্থ্যবিধি না মানায় ১২টি মামলায় ২ হাজার ৮০০ টাকা জরিমানা করেন এবং মহামারী করোনা সংক্রমণ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, যে হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, মানুষ সচেতন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সরকার কর্তৃক করোনা প্রতিরোধে নির্দেশনাগুলো বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর