কমলগঞ্জে বন্যার্তদের জন্য ৪ মেট্রিক টন চাল ও ২০০ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ
টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লাঘাটা নদী ভেঙে কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের গোপীনগর, মির্জাপুর, কান্দিগাঁও, মাইজগাঁও, রাধাগোবিন্দপুরসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার (২২ জুন) দুপুরে বন্যাকবলিত গ্রামগুলো ঘুরে দেখা যায়, এলাকা থেকে ধীরগতিতে পানি নামায় চারদিকে এখনো পানি থৈ থৈ করছে। বুধবার বন্যায় ক্ষতিগ্রস্ত পতনঊষার ইউনিয়নে ৪ মেট্রিক টন চাল ও ২০০ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে।
এর আগে গত রোববার রাতে লাঘাটা নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। সোম ও মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন- কমলগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামভজন কৈরি, উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন।
আলাপকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দীন বলেন, বন্যার আগাম প্রস্তুতি রয়েছে। ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে বিচ্ছিন্নভাবে ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত উপজেলাবাসী নিরাপদ। পতনঊষার ইউনিয়নের গোপীনগরে লাঘাটা নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ক্ষতিগ্রস্ত এলাকায় তাৎক্ষণিকভাবে শুকনা খাবার বিতরণ করা হয়েছে এবং ৪ মেট্রিক টন চাল ও ২০০’ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বন্যা সামলানোর আগাম প্রস্তুতি রয়েছে। ত্রাণ হিসেবে ২০ মেট্রিক টন চাল ও ৭০০ প্যাকেট শুকনা খাবার মজুদ রয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied