পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সেলিম উদ্দীন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় রিসেল বড়ুয়া নামে আরেকজন আহত হন। মৃত সেলিম উদ্দীন উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের শাহগদি মার্কেট এলারকার এখলাস মিয়ার ছেলে। সোমবার (২৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকালে মো. সেলিম উদ্দীন ও তার সহকর্মী রিসেল বড়ুয়া উপজেলার মাস্টারপাড়া গ্রামে ডিসলাইনের সংযোগ দিতে কাজ করছিলেন। একপর্যায়ে সেলিম উদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত রিসেল বড়ুয়াকে গুরতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করা হয়।
পটিয়া থানার এসআই মোরশেদ জানান, ডিসলাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সেলিম উদ্দীন নামের একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। এ বিষয়ে পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন