ধামইরহাটের জগদল আদিবাসী স্কুল ও কলেজের চারতলা আইসিটি ভবনের ভিত্তিফলক উন্মোচন
নওগাঁর ধামইরহাটের জগদল আদিবাসী স্কুল ও কলেজের চারতলা আইসিটি ভবনের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে। নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার (২৬ মে) বিকেল সাড়ে ৫টায় জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে ২ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দে চারতলা আইসিটি ভবনের ভিত্তিফলক উম্নোচন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি। পরে ধামইরহাট উপজেলা আওয়ামী লীগ এবং জগদল আদিবাসী স্কুল ও কলেজের সভাপতি মো. দেলদার হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংসদ শহীদুজ্জামান সরকার প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, ইউএনও গনপতি রায়, সরকারি এম এম কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ওসি আবদুল মমিন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস আলম, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, ইউনিয়ন আ’লীগ সভাপতি তনছের আলী, বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, প্রভাষক আব্দুল্লাহ আল কাফি, সিনিয়র সাংবাদিক এমএ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রউফ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান