ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গাজীপুরে ঝুটের গুদামের অগ্নিকাণ্ড


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২২-৬-২০২২ বিকাল ৫:৩৭

গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার (২২ জুন) ভোর পৌনে ৫টার দিকে ওই ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। কিন্তু আগুন অন্য গুদামে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজ ইসলাম জানান, ভোর পৌনে ৫টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটিসহ পাঁচটি টিম কাজ শুরু করে।  

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, ভোর পৌনে ৫টার দিকে কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় ইসমাইল হোসেন ও খানের ঝুটের গুদামে আগুন লাগে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

এমএসএম / জামান

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’