শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৩ মাসের কারাদণ্ড
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক সেবনের দায়ে ও স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিউল ইসলাম (৩৮) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ জুন) এ কারাদণ্ড দেয়া হয়।
জানা গেছে, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি গ্রামের রবিউল ইসলামের স্ত্রী হালিমা খাতুন (৩৪) সোমবার উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার কাছে একটি লিখিত অভিযোগ দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার অভিযোগের বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খানকে নির্দেশনা দেন। এদিন দুপুরেই শাহজাদপুর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম অভিযুক্ত রবিউল ইসলামকে পৌর শহরের দ্বারিয়াপুর রংধনু কিন্ডারগার্টেনের সামনে থেকে আটক করে এবং তার শরীর তল্লাশি করে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত রবিউল ইসলামকে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার কার্যালয়ে নেয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রবিউলকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪২/১ ধারায় ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত রবিউল রেশমবাড়ি গ্রামের হাসেন আলী সরদারের ছেলে। সে গাঁজা ও বিভিন্ন ধরনের নেশার টাকার জন্য স্ত্রী, বাবা ও মাকে মারধর করে এবং পরিবারের অন্য সদস্যদের ওপর অত্যাচার করে। ইতিপূর্বে সে স্বর্ণালঙ্কার ও গহনা চুরি করে বিক্রি করে নেশা করেছে।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন