ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশকে ছাড়িয়ে শীর্ষে ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৬-২০২২ দুপুর ১১:৫৮

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল ইংল্যান্ড। ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে দুইয়ে ঠেলে শীর্ষে উঠতে সিরিজের শেষ ম্যাচে জয় প্রয়োজন ছিল তাদের। কাজটা খুব সহজেই সেরেছে ইংলিশরা, শেষ ওয়ানডেতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে বাংলাদেশের থেকে শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে।

অ্যামস্টেলভিনে টস জিতে এদিন প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এউইন মরগানের বদলি হিসেবে অধিনায়কত্ব করা জস বাটলার। ব্যাটিংয়ে ম্যাক্স ও’ডউড (৫০), বাস ডি লিড (৫৬) এবং অধিনায়ক স্কট এডওয়ার্ডসের (৬৪) অর্ধশতক ছাড়ানো ইনিংসগুলোতে ভর করে ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় ডাচরা। ইংলিশ বোলারদের মধ্যে ডেভিড উইলি ৮.২ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।

২৪৫ রান তাড়া করতে নেমে দুই ওপেনার জেসন রয় এবং ফিল সল্টের উদ্বোধনী জুটিতে আসে ৮৫ রান। তবে এরপর সেই রানেই দশম ওভারে এক বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। পল ভ্যান মিকেরেনের বলে অর্ধশত থেকে এক রান দূরে থাকা অবস্থায় বোল্ড হয়ে ফেরেন সল্ট (৪৯)।

সল্ট ফেরার এক বল পরেই ফের মিকেরেনের জাদু। এবার ক্রিজে নতুন আসা ডেভিড মালানের স্টাম্প গুঁড়িয়ে দেন এই পেসার, ২ বল খেলে রানের খাতা না খুলেই ফিরতে হয় ইংলিশ ব্যাটসম্যানকে।

এরপর ডাচদের আর কোনো সুযোগ না দিয়ে ১৯.১ ওভার হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রয় এবং বাটলার। ৮৬ বলে থেকে ১০১ রানে রয় এবং ৬৪ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন দলনেতা বাটলার। তাদের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে এসেছে ১২২ বলে ১৬৩ রান।

১০০ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা ইংল্যান্ড তিন ম্যাচের সবকটি জিতে পূর্ণ ২৫ পয়েন্ট পেয়েছে। আর তাতেই ১২০ পয়েন্টের মালিক বাংলাদেশকে টপকে ১২৫ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে পৌঁছে গেছে তারা।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে