বিমানে ওঠার আগেই উইন্ডিজ সফর শেষ সাইফউদ্দিনের
মোহাম্মদ সাইফউদ্দিন আর ইনজুরি যেন প্রতিশব্দ হয়ে উঠেছে। দেশের জার্সিতে সবশেষ মাঠে নেমেছেন ২০২১ সালের অক্টোবরে। ৮ মাস পর আবার ডাক পান জাতীয় দলে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে জায়গা পান তিনি। আগামী ২৪ জুন দেশ ছাড়ার কথা ছিল তার। তবে ইনজুরি ভালো না হওয়ায় বিমানে ওঠার আগেই ক্যারিবীয় সফর থেকে ছিটকে পড়লেন এই মিডিয়াম পেসার অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে, পিঠের চোট এখনো ভালো না হওয়া বোলিং ফিটনেস নেই সাইফউদ্দিনের। টানা বল করতে পারছেন না। বল করার পর চোটের জায়গায় ব্যথা পাচ্ছেন। এজন্য তাকে নিয়ে আর ঝুঁকিতে যেতে চাচ্ছে না বোর্ড। যদিও ব্যাটিংয়ে খুব বেশি সমস্যা হচ্ছিল না তার, তবে বোলার সাইফউদ্দিন আনফিট হওয়ায় ছিটকে পড়লেন তিনি।
২০১৭ সালে বাংলাদেশ দলে অভিষেকের পর একের পর এক চোটে মাঠের থেকে বাইরেই সময় কাটেছে এই তরুণ ক্রিকেটারের। এই ৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে সমান ২৯টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই সাইফউদ্দিন। পিঠের চোট কাটিয়ে এখনো পুরোদমে সুস্থ না হয়েও ডাক পান ক্যারিবীয় সফরে। ফেরার অপেক্ষায় বেশ রোমাঞ্চিত ছিলেন।
বয়সভিত্তিক আর জাতীয় দল মিলিয়ে টেস্ট খেলুড়ে যেসব দেশে খেলা হয়, প্রায় সব দেশেই সফর করেছেন সাইফউদ্দিন। তবে এখনো ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাওয়ার হয়নি তার। এবার সেই সুযোগ এসেছিল। এজন্য দেশে বসে সেই সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। ইউটিউবে পুরোনো ভিডিও দেখে প্রস্তুত হচ্ছিলেন সাইফউদ্দিন। তবে কাল হলো পুরোনো চোট। আবার ছিটকে গেলেন তিনি।
এর আগে ইনজুরির কারণে উইন্ডিজ সফর শেষ হয়ে গেছে মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বির। পিঠের চোটে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে আগেই বাদ পড়েন তিনি। সেই চোট ভালো না হওয়ায় গোটা উইন্ডিজ সফর থেকেই ছিটকে যান এই ডানহাতি। টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডে সিরিজেও পাওয়া যাবে না তাকে।
গত ১০ জুন তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করতে নেমে পিঠের ব্যথা নিয়ে মাঠ ছাড়েন রাব্বি। পরে এমআরআই করানো হয়। সেখানে দেখা যায় লুম্বার স্পাইনে চোট আছে। সে সময় বোর্ডের পক্ষ থেকে বলা হয়, সেরে উঠতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ লাগবে। তবে পর্যবেক্ষণের পর তার আরো সময় লাগবে জন্য সফর থেকে বাদ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
জাপানের কাছে ১১-০ গোলে হারল ভারত
নেইমারের বিরুদ্ধে সাবেক নারী বাবুর্চির মামলা
ক্রিকেটারদের আগে ঢাকায় পা রাখলেন পাকিস্তানের কোচরা
পর্তুগালকে দুশ্চিন্তায় ফেললেন রোনালদো, চোট ধারণার চেয়েও ‘গুরুতর’
বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম কলকাতার লড়াই!
টস হেরে ব্যাটিংয়ে ভারত
দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে কোয়ার্টারে অস্ট্রেলিয়া
‘আমি শুধু বাড়ি ফিরতে চাই’
বিশ্বকাপ নিরাপত্তা নিয়ে ফিফার সঙ্গে বৈঠক করেছে মেক্সিকান কর্তৃপক্ষ
জাতীয় দলের বিপক্ষে অল স্টারের হয়ে খেলবেন সৌম্য-নাঈম
খারাপ সময়ে বাটলারের পাশে দাঁড়ালেন ব্রুক
মধ্যপ্রাচ্যে সংঘাত, ট্রাম্পের ‘ডোন্ট কেয়ার’ মনোভাব ও বিশ্বকাপ ঝুঁকি