ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়ান পুলিশকে ঘুষের প্রস্তাব, বাংলাদেশিকে জরিমানা


আশিক ইসলাম, মালয়েশিয়া  photo আশিক ইসলাম, মালয়েশিয়া
প্রকাশিত: ২৩-৬-২০২২ দুপুর ১:১৬
মালয়েশিয়ান পুলিশকে ঘুষের প্রস্তাব দেয়ার অভিযোগে সিরাজুল ইসলাম নজরুল (৪২) নামে এক বাংলাদেশিকে তিন হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বৃহস্পতিবার (২৩ জুন) ইপোহ দায়রা আদালতের বিচারক এম বাকরি আবদ মজিদ এ রায় দেন।
 
চার্জশিট অনুসারে জানা গেছে, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পরার জন্য সমন জারি না করার জন্য করপোরাল পদমর্যাদার একজন রয়্যাল পুলিশ সদস্যকে নগদ ২০০ মালয়েশিয়ান রিঙ্গিত ঘুষ প্রস্তাব করেন অভিযুক্ত নজরুল।
 
দণ্ডবিধির ২১৪ ধারা অনুযায়ী এ অপরাধের অভিযোগটিতে দোষী সাব্যস্ত হলে দুই বছরের বেশি কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
 
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে ইপোর পেরাকের সেগার মানজুংয়ের জলান বাতু ১০-এ হাইওয়েতে এ অপরাধ সংঘটিত হয়। দণ্ডবিধির ২১৪ ধারার অধীন অভিযোগটি ডেপুটি পাবলিক প্রসিকিউটর মাজিয়াহ মানসোর পরিচালনা করেন এবং অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত মালয়েশিয়ার দুর্নীতি দমন আইন (এমএসিসি) ২০০৯-এর ৪০(১)(এ) ধারা অনুযায়ী ঘুষের টাকা সরকারের কাছে বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে।

এমএসএম / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা