ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে নিম্নমানের ইট ক্রয় করে বাড়িতে খোয়া তৈরি করে চলছে প্রকল্পের কাজ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৩-৬-২০২২ বিকাল ৫:৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিম্নমানের ইট ক্রয় করে নিজের বাড়িতেই খোয়া তৈরি করে প্রকল্পের কাজ করছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতী দাসের স্বামী শ্রী গৌতম। বৃহস্পতিবার (২৩ জুন) সরেজমিন ভাইস চেয়ারম্যানের উপজেলার ঘুড়াক ইউনিয়নের গ্রামের  বাড়িতে গেলে দেখা যায়, নিম্নমানের ইট ক্রয় করে লোকচক্ষুর আড়ালে খোয়া তৈরি করে বিভিন্ন প্রকল্পের কাজে ব্যবহার করছেন। 

এ বিষয়ে এলাকার সাধারণ মানুষ বলেন, দীর্ঘদিন ধরে মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে তার স্বামী গৌতম নিম্নমানের ইট ক্রয় করে খোয়া তৈরি করে বিভিন্ন রাস্তার কাজে ব্যবহার করে আসছেন। বাড়িতে ইট থেকে খোয়া তৈরির ধুলায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। 

সরেজমিন কথা হয় নিম্নমানের ইটের তৈরি খোয়া রাস্তায় নেয়ার ড্রাম ট্রাকের হেলপারের সাথে। তিনি জানান, এই খোয়া পরিবহনযোগে উপজেলা পাঙ্গাসি ইউনিয়নের নওদা শালুয়া গ্রামে নিয়ে যাচ্ছি। এই খোয়া রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে বলে তিনি জানান।

এদিকে, রায়গঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী গৌতম তার সকল প্রকল্পে অনিয়ম আর দুর্নীতি করে ব্যাপক অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর। 

ইটগুলোর মানের বিষয়ে খোয়া তৈরি মেশিনের মালিকের সাথে কথা বললে তিনি বলেন, ইটগুলো নিম্নমানের।

এ বিষয়ে মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী শ্রী গৌতমের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদকে বলেন, প্রকল্পের কাজে নিম্নমানের খোয়া কোথা থেকে নিয়ে আসা হচ্ছে তা উপজেলা ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করুন। তিনি আপনার প্রশ্নের জবাব দেবেন।

বিষয়গুলো নিয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী আতিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদক সাইদুল ইসলাম আবিরকে বলেন, খোয়া কোথা থেকে আনা হচ্ছে এ বিষয়ে আমি অবগত নই। তবে নিম্নমানের খোয়ার বিষয়ে জানি না। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া