ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

লিডসেও কিউইদের টানছেন মিচেল-ব্লান্ডেল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ১২:৭

প্রথম দুই টেস্টে জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বেন স্টোকসের ইংল্যান্ড। এবার সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট। নিউজিল্যান্ডের লজ্জা বাঁচানোর লড়াই। হোয়াইটওয়াশের লজ্জা।

সেই লজ্জা বাঁচানোর মিশনে নেমে শুরুতেই ইংলিশ বোলারদের দাপটে মনে হচ্ছিল উড়েই যাবে কিউইরা। যদিও ড্যারিল মিচেল আর টম ব্লান্ডেল মিলে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন এবং কিউইদের টেনে নিয়ে চলছেন। প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়িয়েছে ৯০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান।

প্রথম দিনের শেষ বিকেলে ১০২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন কিউই মিডল অর্ডারের এই ব্যাটার। ১৫৯ বলে ৭৮ রান নিয়ে ড্যারিল মিচেল এবং ১০৮ বলে ৪৫ রান নিয়ে ব্যাট করছেন টম ব্লান্ডেল।

অথচ এর আগে ১২৩ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসেছিল নিউজিল্যান্ড। লিডসের হেডিংলিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক কেনে উইলিয়ামসন। ব্যাট করতে নেমে শুরুতেই টম ল্যাথামের উইকেট হারিয়ে বিপদে পড়ে কিউইরা।

সেই বিপদ বাড়তে থাকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায়। ২০ রান করে বিদায় নেন উইল ইয়ং। অধিনায়ক কেনে উইলিয়ামসন আউট জন ৩১ রান করে। ডেভন কনওয়ে করেন ২৬ রান এবং হেনরি নিকোলস আউট হয়ে যান মাত্র ১৯ রান করে।

ইংলিশদের মধ্যে স্টুয়ার্ট ব্রড এবং জ্যাক লিচ নেন ২টি করে উইকেট এবং জেমি ওভারটন নেন ১টি উইকেট।

ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ড্যারিল মিচেল আর টম ব্লান্ডেলই যা কিউইদের হয়ে লড়াই করেছেন। আগের দুই টেস্টেই সেঞ্চুরি করেছেন ড্যারিল মিচেল। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১০৮ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৯০ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ৬২ রানে।

টম ব্লান্ডেল প্রথম ইনিংসের দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৯৬ রান এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন সেঞ্চুরি। আউট হয়েছিলেন ১০৬ রানে। এবারও ড্যারিল মিচেল আর টম ব্লান্ডেলই কিউইদের ব্যাটিংয়ের হাল ধরলেন। দেখার বিষয়, আজ কতদুর এগিয়ে নিয়ে যান তারা দু’জন।

এমএসএম / এমএসএম

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের