ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে বাংলাদেশ আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ১২:২২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলা আ’লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
 
বিকেলে পৌর শহরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিতে আ’লীগ সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান সহ বিপুল সংখ্যক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে আ’লীগ কার্যালয়ে উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় বক্তব্য দেন- আ’লীগ সভাপতি সইদুল হক, সহ-সভাপতি জবায়দুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, পৌর আ’লীগ সম্পাদক অধ্যক্ষ মহাদেব বসাক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভাইস চেয়ারম্যান সোহেল রানা,আ”লীগ নেতা এম এ মোমিন,মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব(পুরাতন)সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম,ছাত্রলীগ নেতা মেনন,তামিম,আ’লীগ নেতা ফজলুর রহমান প্রমুখ।
 
বক্তারা তাদের বক্তব্যে আ’লীগের দীর্ঘ সংগ্রামমুখর ইতিহাস ও স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু ও আ’লীগের নেতৃত্বের কথা তুলে ধরেন। সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা আবু জাহিদ।

এমএসএম / জামান

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা

সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯

পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন

সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস

রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা

বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন