ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সিরিজ রক্ষায় মাঠে নামার রসদ ১৮ বছর আগের সুখস্মৃতি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ১২:৫৬

অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জই জানাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। বরং, অসহায় আত্মসমর্পন করেছে। প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করতে পেরেছিল ২৪৫ রান।

সেন্ট লুসিয়ায় দ্বিতীয় এবং শেষ টেস্টে নামার আগে নিশ্চিতভাবেই সাকিব আল হাসানের দলের সামনে একটাই চিন্তা, সিরিজ বাঁচানো। সিরিজ বাঁচাতে হলে সেন্ট লুসিয়ায় অবশ্যই জিততে হবে ক্যারিবীয়দের বিপক্ষে। সেই জয়টা কী পাবে বাংলাদেশ?

সাম্প্রতিক পরিসংখ্যান হয়তো জয়ের ব্যাপারে কোনো আশা দেখাতে পারছে না বাংলাদেশকে। তবে ১৮ বছর আগে এই মাঠেই খেলা একটি টেস্ট বাংলাদেশকে বেশ অনুপ্রেরণা জোগাচ্ছে।

২০০৪ সালে প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে সেবার সেন্ট লুসিয়ায় প্রথম টেস্টে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল টাইগাররা। ওই টেস্টে হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ রফিক এবং খালেদ মাসুদ পাইলটের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ‘ড্র’ করেছিল বাংলাদেশ।

কোনো ক্রিকেট পরাশক্তির বিপক্ষে ওটাই ছিল প্রথম ড্র করার ঘটনা। কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনো বিশেষ ঘটনাছাড়া, সম্পূর্ণ নিজেদের পারফরম্যান্স দিয়ে ওই টেস্টটি ড্র করেছিল বাংলাদেশ। যে ড্র’টা ছিল বাংলাদেশের কাছে ছিল জয়ের চেয়েও বেশি।

সেন্ট লুসিয়ায় ১৮ বছর আগে খেলা সেই টেস্ট ম্যাচটিই এবার অনুপ্রেরণা হয়ে এসেছে সাকিব আল হাসান বাহিনীর সামনে। এছাড়া ২০০৯ সালে সাকিবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারানোর প্রেরণা তো আছেই।

সুতরাং, এবারও সেন্ট লুসিয়ায় বাংলাদেশ ভালো কিছু করে দেখাক, সে প্রত্যাশা টাইগার ভক্তদের।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কী ছেড়ে কথা বলবে? তাদের সামনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই ম্যাচ জয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট পাওয়া খুব জরুরি। ক্যারিবীয়রা রয়েছে এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ স্থানে। অর্জন ৪২ পয়েন্ট। ২ পয়েন্ট বেশি নিয়ে ৫ম স্থানে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে জিতলেই পাকিস্তানকে টপকে যাবে ওয়েস্ট ইন্ডিজ।

বোলিং এবং ব্যাটিংয়ে নিঃসন্দেহে এগিয়ে রয়েছে ক্যারিবীয়রা। কার্লোস ব্র্যাথওয়েটের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। গত মার্চে ইংল্যান্ডকে সিরিজ হারিয়েছে ক্যারিবীয়রা। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম এবং এবাদত হোসেন।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেমন রেইফার, এনক্রুমাহ বোনার, জারমেইন ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জসুয়া ডা সিলভা (উইকেরক্ষক), অ্যালজারি জোসেন, কেমার রোচ, গুদাকেশ মোতি, জাইডেন সিলস।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে