ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বন্যার্তদের পাশে গাজীপুর মহানগর ছাত্রলীগ


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ১:৫২

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের দিকনির্দেশনায় গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবুর নেতৃত্বে নেত্রকোনা জেলার মদন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে গাজীপুর মহানগর ছাত্রলীগ। গত বুধবার রাতে প্রায় ১০০০ পরিবারের এক সপ্তাহের খাদ্য সহায়তা নিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গাজীপুর মহানগর ছাত্রলীগ। বন্যার্তের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে নিঃস্বার্থ কাজ করছেন মহানগর ছাত্রলীগের একঝাঁক তরুণ।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মো মশিউর রহমান সরকার বাবু বলেন, তার নিজস্ব তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ১০০০ পরিবারের এক সপ্তাহের খাদ্য সহায়তার মধ্যে রয়েছে- বিশুদ্ধ পানি, চাল, ডাল, তেল, আলু, লবণ, চিঁড়া, মুড়ি, বন রুটি, বাটার বন, গুঁড়া দুধ, টোস্ট বিস্কুট, সলটেজ বিস্কুট, মোমবাতি, দিয়াশলাই, সাবান, খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধপত্র।

মশিউর রহমান সরকার বাবু আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের নির্দেশে নেত্রকোনার বানভাসি মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই ছোট্ট প্রয়াস। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগের দিকনির্দেশনায় গাজীপুর মহানগর ছাত্রলীগ সব সময় অসহায় সাধারণ মানুষের জন্য কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। 

এমএসএম / জামান

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’