শেষ ম্যাচে গোলরক্ষকসহ ৬ পরিবর্তন আর্জেন্টিনা দলে
আগেই নিশ্চিত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। তাই শেষ ম্যাচে নিজেদের একাদশে বেশ কিছু পরীক্ষানিরীক্ষা ও বিশ্রামের সুযোগ নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল দল। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে যা নিশ্চিত করেছেন দলের কোচ লিওনেল স্কালোনি।
এখনও পর্যন্ত তিন ম্যাচে দুই জয় ও এক ড্রতে পাওয়া ৭ পয়েন্টে ‘এ’ গ্রুপের শীর্ষেই রয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার ভোরে বলিভিয়ার বিপক্ষে শেষ ম্যাচ জিতলে ব্রাজিলের সমান ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের খেলা শেষ করবে ১৪ বারের কোপা আমেরিকা জয়ী আলবিসেলেস্তেরা।
বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচের শুরুর একাদশে থাকা ছয় খেলোয়াড়কে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটি হলো গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বসানোর সিদ্ধান্ত।
তিন ম্যাচে এক গোল হজম করা এমিলিয়ানোকে গ্রুপপর্বের শেষ ম্যাচে বিশ্রাম দিয়েছেন স্কালোনি। তার বদলে খেলবেন ফ্রাংকো আরমানি। এছাড়া আগের ম্যাচে একাদশ থেকে বাইরে থাকছেন লুকাস মার্টিনেজ কোয়ারতা, জিওভানি লো সেলসো, লেয়ান্দ্রো পারেদেস, হোয়াকিন কোররেয়া ও লাউতারো মার্টিনেজ।
দলের একাদশ বাছাইয়ের ব্যাপারে স্কালোনি বলেছেন, ‘আমাদের দল ঠিক করার ক্ষেত্রে শুধুমাত্র একজন খেলোয়াড়ের জায়গা নিশ্চিত। আপনারাও জানেন সেটা কে। বাকিদের অবশ্যই নিজেদের জায়গা অর্জন করে নিতে হবে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কেউ যেন নির্ভার না থাকে এবং প্রতি ম্যাচেই সমান গুরুত্ব দিয়ে খেলে।’
অবশ্য এত বেশি পরিবর্তন নিয়েও চিন্তার খুব বেশি কারণ নেই আর্জেন্টিনার। কেননা বলিভিয়ার বিপক্ষে অতীত পরিসংখ্যান কিংবা নিজেদের সাম্প্রতিক ফর্মই অনেক এগিয়ে রেখেছে আর্জেন্টিনাকে। এছাড়া চলতি কোপায় এখনও পর্যন্ত তিন ম্যাচেই হেরেছে বলিভিয়া।
অন্যদিকে নিজেদের সবশেষ ১৬ ম্যাচে হারেনি আর্জেন্টিনা। এছাড়া বলিভিয়ার বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানেও অনেক এগিয়ে তারা। দুই দলের মধ্যে এখনও পর্যন্ত ম্যাচ হয়েছে ৩৯টি। যেখানে আর্জেন্টিনার জয় ২৭ ম্যাচে আর ড্র হয়েছে ৫টি, বলিভিয়ার জয় ৭ ম্যাচে।
শেষ ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশ: ফ্রাংকো আরমানি, গনজালো মন্টিয়েল, জার্মান পেজ্জেল্লা, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, এজেকুয়েল পালাসিওস, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো এবং অ্যাঞ্জেল কোররেয়া।
এমএসএম / এমএসএম
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ