ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শাহজাদপুরে আনন্দ শোভাযাত্রা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ৪:২৬

আগামীকাল শনিবার (২৫ জুন) কোটি বাঙালির স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদ। শুক্রবার (২৪ জুন) বেলা ১১টায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠ থেকে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন সংগঠনের নেতাকর্মীসহ শত শত লোক।

বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। এ সময় সাউন্ড সিস্টেম ও বাদ্যযন্ত্রের বাজনায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শত শত সনাতন ধর্মাবলম্বীর পাশাপাশি অন্য ধর্মের লোকেরাও ঘণ্টাব্যাপী এ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

মানিক সরকার এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন মধ্যদিয়ে ডানা মেলবে কোটি বাঙালির স্বপ্ন। করোনা মহামারী ও হাজারো ষড়যন্ত্র রুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাধ্যকে সাধন করছেন। পদ্মা সেতু আমাদের বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় স্থান দেবে।

এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে একটি শুভেচ্ছা পোস্টার প্রকাশ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। 

পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রতন ও সাধারণ সম্পাদক শ্রী মানিক সরকারের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা