ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

গরু পাচার মামলায় দেবকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৬-২০২২ বিকাল ৫:১

জনপ্রিয় অভিনেতা ও পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য দেবকে গরু পাচার মামলায় তলব করেছিল সিবিআই। তাকে তলবের পর টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

কলকাতার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত মঙ্গলবার ইডির সামনে হাজির হন দেব। তাকে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

গরু পাচার কাণ্ডের আর্থিক লেনদেনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। এবারই প্রথম ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন দেব।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি গরু পাচার মামলায় দেবকে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। দেব তখন বলেছিলেন, ‘আমি বেশি কিছু বলতে পারব না। একজন ব্যক্তিকে চিনি কি না সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু অভিযুক্ত এনামুল হককে চিনি না। মনে হয় আমাকে আর ডাকবে না। ’

অপর একটি ভারতীয় সংবাদমাধ‌্যম জানিয়েছে, গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে নগদ কয়েক লাখ রুপি ও ঘড়িসহ বেশ কিছু উপহার নিয়েছেন দেব। এটি ২০১৭-১৮ সালের ঘটনা। এসব তথ‌্য সিবিআইকে জানায় এনামুল হক নিজেই। 

এমএসএম / এমএসএম

কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ

জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার

ইরফান-সাদিয়ার এই হাল কেন?

শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!

সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান

১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি