ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

এবার ‘ওয়ানডে’ খেলে আফ্রিদি, তামিমদের কাতারে বেয়ারস্টো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৬-২০২২ দুপুর ১১:১৬

আগের টেস্টে শেষ সেশনে তাণ্ডব বইয়ে দিয়েছিলেন জন্যাথন বেয়ারস্টো। নটিংহ্যাম টেস্টে সেই ‘টি-টোয়েন্টি’ তাণ্ডবের পুনর্মঞ্চায়ন লিডসেও করতে পারেননি। তবে যা করেছেন তাও কম কীসে? দল যখন ধুঁকছিল, দারুণ প্রতি-আক্রমণের পসরা সাজিয়ে এবার তিনি করেছেন ‘ওয়ানডেসুলভ’ এক সেঞ্চুরি। দলকে স্থিতিশীল জায়গায় নিয়ে তো গেছেনই, বিরল এক কীর্তিতে শহিদ আফ্রিদি, তামিম ইকবাল ও ব্রেন্ডন ম্যাককালামের পাশে গিয়ে বসেছেন তিনি।

ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ৩২৯ রান তুলে ইনিংস শেষ করা নিউজিল্যান্ড বোলিংয়ে নেমে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছিল ৫৫ রানেই। তাতে রীতিমতো খাদের কিনারেই চলে গিয়েছিল স্বাগতিকরা।
 
এরপরই শুরু বেয়ারস্টোর লড়াইয়ের, সঙ্গী হিসেবে পেলেন জেমি ওভারটনকে। দু’জন মিলে দ্বিতীয় দিনে আর কোনো সমস্যায় পড়তে দেননি ইংলিশদের। গড়েছেন ২০৯ রানের এক জুটি।

বেয়ারস্টোই সেই জুটির মূল কারিগর। ১২৬ বল খেলে ২১টি চারের সাহায্যে তিনি করেছেন অপরাজিত ১৩০ রানের ইনিংস। ইনিংসের প্রায় পুরোটা জুড়ে ১০০’র ওপরেই থেকেছে তার স্ট্রাইক রেট। সেঞ্চুরির সময়ও ছিল। তাতেই বিরল এক কীর্তিতে ভাগ বসিয়ে নেন তিনি।  

টানা দুই ইনিংসে ১০০’র বেশি স্ট্রাইক রেটে সেঞ্চুরির কীর্তি এ পর্যন্ত তিন বার দেখেছে টেস্ট ক্রিকেট। ২০০৬ সালে ভারতের পাকিস্তান সফরে শহিদ আফ্রিদি লাহোর আর ফয়সালাবাদে খেলেছিলেন যথাক্রমে ৮০ বলে ১০৩ আর ১২৮ বলে ১৫৬ রানের ইনিংস। এর চার বছর পর ২০১০ সালের বাংলাদেশের ইংল্যান্ড সফরে তামিম ইকবাল লর্ডসে ৯৪ বলে সেঞ্চুরির পর ম্যানচেস্টারে ১০০ বলে করেন সেঞ্চুরি। এরপর ২০১৪ সালে ম্যাককালাম পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ইনিংসে ১০০’র বেশি স্ট্রাইক রেট নিয়ে করেন সেঞ্চুরি।

টানা দুই ম্যাচে ১০০’র বেশি স্ট্রাইক রেটে সেঞ্চুরি দিয়ে এবার তাতে ভাগ বসিয়েছে বেয়ারস্টো। তাতে ইংল্যান্ডের আশাটাও টিকে রইলো ভালোভাবেই।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে