পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত র্যালি ও সভায় অংশ নেন- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, র্যাব-৪-এর কোম্পানি কোমান্ডার লেফটেন্যান্ট মো. আরিফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী প্রমুখ।
আলোচনা সভায় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, পদ্মা সেতু আমাদের গর্ব। কারণ, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আমরা নির্মাণ করতে পেরেছি। বিশ্বকে আমরা আমাদের সক্ষমতার কথা জানিয়ে দিলাম। আমরা পিছিয়ে নেই, আমরাও এগিয়ে যাচ্ছি।
একই সময়ে জেলার অন্যান্য উপজেলার ন্যায় সাটুরিয়া উপজেলায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালিতে অংশ নেন সাটুরিয়া থানা পুলিশসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ। উপজেলা চত্বর হতে র্যালিটি বের হয়ে উপজেলার বালিয়াটী বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, সহকারী কমিশনার (ভূমি) খায়রুন্নাহার, সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ খ ম নুরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মামুন-উর রশিদসহ অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied