ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন বাংলাদেশ দলের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৬-২০২২ দুপুর ২:৯

দেশের ইতিহাসের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার সাথে সাথে খুলে গেছে দখিনের দুয়ার। তবে দেশের ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ ক্রিকেট দল অবস্থান করছে প্রায় ১৫০০০ কিলোমিটার দূরে, ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ায়। এত দূরে থেকেই এই উৎসবে শামিল হয়েছে সাকিব আল হাসানের দল। কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করেছে বাংলাদেশ দল।

দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। প্রথম টেস্টে হারের পর সিরিজ বাঁচানোর লড়াইয়ে গতকাল নেমেছে দ্বিতীয় টেস্টে। টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দল নামবে টি-টোয়েন্টির লড়াইয়ে, এরপর ওয়ানডে সিরিজ শেষ করবে আগামী ১৬ জুলাই।

তবে এই সিরিজের দ্বিতীয় টেস্ট যখন চলছে, তখনই উদ্বোধন হলো সেতুটি। এই মাহেন্দ্রক্ষণে দেশে না নেই সাকিব আল হাসানরা। তাই বলে সেতু উদ্বোধনের আনন্দ থেকে নিজেদের বঞ্চিত রাখেননি তারা। বিশাল এক কেক কেটে বাংলাদেশ দল উদযাপন করেছে এই মুহূর্ত। বিসিবির অফিসিয়াল ফেসবুক পাতায় প্রকাশিত হয় ছবিটি।

এর আগে বিশ্ব দরবারে এই সেতুর পটভূমি ও আগমনীবার্তা তুলে ধরতে চলমান টেস্ট সিরিজের নামকরণ করা হয় পদ্মা সেতুর নামে। টেস্ট সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’ 

অফিসিয়াল লোগোতেও ঠাই পেয়েছে পদ্মা সেতু। ক্রিকেট বলের ঠিক ওপরেই উন্নয়নের সাহসী প্রতিকৃতি পদ্মা সেতুর ছবি।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে