ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

পদ্মা সেতুর কর্মীদেরও ধন্যবাদ দিলেন তামিম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৬-২০২২ দুপুর ২:১১

আজ শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির ইতি টেনে বাংলাদেশে নতুন দিনের সূচনা ঘটিয়েছে এই সেতু। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল একে দেখছেন বড় এক অর্জন হিসেবে। এজন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি, সঙ্গে পদ্মা সেতুর কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন তামিম।

আজ যখন পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে, সেই সময়ে তামিম ও তার দল অবস্থান করছে দেশ থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও অবশ্য তারা নিজেদের বঞ্চিত রাখেননি উৎসবে অংশ নেওয়া থেকে। কেক কেটে উদযাপন করেছেন পদ্মা সেতুর উদ্বোধন। এরপর এক ভিডিওবার্তায় তামিম জানিয়েছেন নিজের অনুভূতি। 

তামিমের কথা, ‘আমার মনে হয় বাংলাদেশের জন্য বিশাল বড় একটা অর্জন। একটা সময় এমন ছিল যখন আমরা নিশ্চিত ছিলাম না যে পদ্মা সেতু হবে কি হবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। ওনার নিবেদনের কারণে, ওনার চেষ্টার কারণে আজকে আমরা পদ্মা সেতু পেয়েছি।’

তামিম তার বক্তব্যে ধন্যবাদ জানিয়েছেন এই প্রকল্পের কর্মীদেরও। তিনি বলেন, ‘সাথে এটাও বলব, পদ্মা সেতুর প্রকল্পের সঙ্গে যারাই যুক্ত ছিল, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে যারা কর্মী ছিলেন, আপনাদের একটা কথাই বলতে চাই যে আপনারা এমন একটা কাজ করেছেন, যেটা বাঙালি জাতি আজীবন মনে রাখবে। আমার ও বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে