ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়ায় থেকেও পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত শাবনূর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৬-২০২২ দুপুর ২:১৫

স্বপ্ন এখন বাস্তব। প্রমত্তা পদ্মা জয় করেছে বাংলাদেশ। উদ্বোধন করা হয়েছে দেশের দীর্ঘ দিনের স্বপ্নের পদ্মা সেতু। শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করেন। এর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অবিস্মরণীয় মাত্রা পেলো।

পদ্মা সেতু নিয়ে বাংলাদেশীদের আবেগের অন্ত নেই। বিদেশি সহায়তা বাতিল হওয়ায় পদ্মা সেতু প্রকল্প প্রায় দুঃস্বপ্ন হয়ে যেতে বসেছিল। তবে সরকারের অদম্য উদ্যোগে সেই দেশের অর্থায়নেই নির্মিত হয়েছে স্বপ্নের এই সেতু।

অন্য সবার মতো পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত নায়িকা শাবনূরও। যদিও তিনি রয়েছেন সুদূর অস্ট্রেলিয়ায়, কিন্তু দেশের সবচেয়ে বড় অর্জনে তিনিও নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না।

সোশ্যাল মিডিয়ায় শাবনূর লিখেছেন, ‘স্বপ্নের পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্থাপত্য শিল্পের এক শ্রেষ্ঠ স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন। আমাদের গর্বের এই সেতু উদ্বোধন হওয়াতে আমিও আজ সবার সাথে মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত।’

কেবল শাবনূর নন, বিনোদন জগতের সব তারকাই পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত। প্রত্যেকে যার যার জায়গা থেকে স্বপ্ন জয়ের আনন্দে ভাসছেন। কেউ পদ্মা সেতু নিয়ে গান করেছেন, কেউ নাটিকায় অংশ নিয়েছেন, কেউ আবার গোটা সিনেমাই বানিয়ে ফেলেছেন এই সেতু নিয়ে।

এমএসএম / এমএসএম

কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ

জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার

ইরফান-সাদিয়ার এই হাল কেন?

শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!

সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান

১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি