ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রতিনিয়ত বাড়ছে যানজট


মেহেদী সৌরভ, ধানমন্ডি photo মেহেদী সৌরভ, ধানমন্ডি
প্রকাশিত: ২৫-৬-২০২২ দুপুর ২:২৭

ঢাকা শহরের একটি বড় ধরনের সমস্যা হলো যানজট। আর এই যানজটের অন্যতম একটি প্রধান কারণ হলো, রাস্তার পাশের অবৈধ দোকানগুলো এবং নো পার্কিং ভুক্ত জায়গাগুলোতে গাড়ির বহর। সম্প্রতি ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ধানমন্ডিতে গিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়।

ধানমন্ডি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে রয়েছে বেশ কিছু শিক্ষা-প্রতিষ্ঠান,অফিস,রেস্তোরাঁ এবং বিভিন্ন ধরনের কর্মসংস্থান। তাই সবসময় মানুষের ভিড় লেগেই থাকে। ধানমন্ডির প্রধান সড়কে দেখা যায়, অবৈধ জায়গায় প্রাইভেটকার ও বিভিন্ন ধরনের যানবাহনের মেলা। ফুটপাত গুলোও দখল করে আছে এক শ্রেণীর ব্যবসায়ী।

শুধু প্রধান সড়ক নয় ধানমন্ডির প্রধান সড়কগুলোর আশেপাশের গলিগুলোতেও দেখা যায়, নো পার্কিং জোনে এই বিলাসবহুল প্রাইভেটকার এবং বিভিন্ন ধরনের যানবাহন।

ধানমন্ডির সড়কগুলোর নিয়মিত কিছু পথচারীর সাথেও কথা হয়। এমনই একজন এ.কে.এম মনিরুজ্জামান। তিনি একজন সাধারন ব্যাংক কর্মচারী। তিনি যখন এই প্রধান সড়ক দিয়ে ধানমন্ডি থেকে ঢাকা কলেজ পর্যন্ত তার অফিসে যান, তখন তার প্রায়ই ভয়ানক যানজটের সম্মুখীন হতে হচ্ছে। তিনি বেশ আক্ষেপের সাথেই কথাটি বলেছিলেন।

এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে এই যানজটের ভোগান্তি সম্পর্কে (গত ২৪ ই জুন) জানতে চাওয়া হলে তিনি বলেন, তাকে এই যানজটের কারণে সঠিক সময়ে গন্তব্যে উপস্থিত হওয়ার জন্য, তার প্রায় তিন থেকে চার ঘণ্টা আগে বাসা থেকে রওনা দিতে হয়।সেই শিক্ষার্থী পড়াশুনার পাশাপাশি একটি ছোটখাটো চাকরিও করছেন।

তিনি বলেন, এই যানজট তার ছাত্র জীবন এবং চাকরিজীবন দুটোকেই ভীষণ মাত্রায় ভোগান্তির সম্মুখীন করছে। এছাড়াও তিনি নো পার্কিং জোন এর বিষয়টি এবং রাস্তার পাশে অবৈধ দোকানগুলো উচ্ছেদ এর ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপ নেয়ার কথা বলেছেন।

এমএসএম / এমএসএম

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা