ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শাহজাদপুরে আওয়ামী লীগের বিশাল আনন্দ শোভাযাত্রা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৫-৬-২০২২ দুপুর ৩:৩৮

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। শনিবার (২৫ জুন) দুপুর ১২টায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় অন্যানের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন- শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক এড. শেখ মো. আব্দুল হামিদ লাবলু, সহ-সভাপতি আব্দুল কাদের শেখ, যুগ্ম-সাধারন সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, আব্দুল আউয়াল, মাহবুবে ওয়াহেদ শেখ কাজল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সাবেক ভিপি আব্দুর রহিম, সদস্য ও যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ, বিআরডিবির চেয়ারম্যান সাবেক ভিপি লুৎফর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কামরুল হাসান হিরোক, উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম, জাকির হোসেন বাবলু প্রমূখ।

বক্তারা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ ও উদ্বোধন করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। পদ্মা সেতু নির্মাণ ও উদ্বোধন করাটা সরকার ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য ছিলো বিশাল চ্যালেঞ্জিং বিষয়। সব বাধা বিপত্তি ও ষড়যন্ত্র মোকাবেলা করে অবশেষে প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করে বিশ্ববাসীকে চমক উপহার দিয়ে দেশের ভাবমর্যাদা বহুলাংশে বৃদ্ধি করেছেন। এ অসাধ্য স্বপ্ন বাস্তবায়ন করায় গোটা দেশবাসী প্রধানমন্ত্রীর নিকট চিরকৃতজ্ঞ।

আনন্দ শোভাযাত্রায় উপজেলা আ'লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আনন্দ-উল্লাস করেন।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন