তাড়াশে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন
সিরাজগঞ্জের তাড়াশে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৫ জুন) সকালে তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচির আয়ে়াজন করা হয়। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- স্বপ্নের পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন ডিজিটাল পদ্ধতিতে মাল্টিমিডিয়ার মাধ্যমে সম্প্রচার, দলের কার্যাবলী নিয়ে আলোচনা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুপুরের খাবার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সহ সভাপতি হোসনেআরা পারভীন লাভলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল রাজ্জাক, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি হোসনেয়ারা নাসরিন দোলন, সাধারণ সম্পাদক জর্জিয়াস মিলন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সোহাগ,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম , ক্রীড়া সম্পাদক সমিরসহ অনেকে।
এমএসএম / জামান
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন