ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৫-৬-২০২২ বিকাল ৫:৩২
হাজারো মানুষের অংশগ্রহণের মধ্যদিয়ে দেশের মানুষের স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। শনিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
 
এতে অংশগ্রহণ করেন- জেলা প্রশাসক মোহাম্মাদ সাইদুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক রবিউল ইসলাম, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।
 
কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর নেতৃত্বে আরেকটি শোভাযাত্রা বের হয়। এ শোভাযাত্রায় পৌরসভার কাউন্সিলরগণ অংশগ্রহণ করেন।
 
কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে পুলিশ সুপার খাইরুল আলমের নেতৃত্বে আরেকটি শোভাযাত্রা বের হয়। ওই শোভাযাত্রায় কুষ্টিয়া র‌্যাব-১২ সিপিসি-১ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মাদ ইলিয়াস অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন- জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণসহ জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ।
 
পরে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান কালেক্টরেট চত্বরের উন্মুক্ত বঙ্গবন্ধু সাংস্কৃতিক মঞ্চে বেলুন উড়িয়ে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উদযাপন করা হয়। একই সাথে বড় টিভি মনিটরের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার দেখানো হয়।
 
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সন্ধ্যায় কালেক্টরেট চত্বরের একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পর্যায়ের শিল্পীসহ স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন।

এমএসএম / জামান

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার