ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের অভিযান


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৯-৬-২০২১ রাত ১:৮

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে করতে সোমবার (২৮ জুন) সকাল থেকে নাঙ্গলকোট পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন নাঙ্গলকোট  উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল ও নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর। নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও নাঙ্গলকোট থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে করতে রিকসা ব্যতীত অন্যান্য যাত্রীবাহী যান চলাচলের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মামলায় ১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে জনসচেতনতায় মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন, লকডাউন বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে আজকে কঠোর লকডাউনের প্রথম দিনে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে জরিমানার পাশাপাশি সচেতনতার জন্য মাস্ক বিতরণ ও হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান