বালিয়াকান্দির বড় হিজলীতে পাটক্ষেত থেকে মাদরাসাছাত্রের লাশ উদ্ধার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের বাহরাইন প্রবাসী মো. হুমায়ন মোল্লার ছেলে বাদল মোল্লা (১৫) নামে এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে খানা পুলিশ।
ঘটনা স্থলে গিয়ে জানা যায়, একই এলাকার মো. জাহিদ মোল্লা সকাল ৮টার দিকে মাঠে ঘাস কাটতে যায়। এ সময় হঠাৎ তিনি পাটক্ষেতের আইলে একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন। তারপর এলাকাবাসী এসে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
মৃতের মা জানান, আমার জেলে বড় হিজলী আলিম মাদরাসায় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে। আমারে ছেলে কাল রাতে কোনো অনুষ্ঠানে নাচার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফেরেনি। সকালে প্রতিবেশীর খবরে জানতে পারি আমার ছেলেকে কারা যেন কুপিয়ে হত্যা করে পাশের পাটক্ষেতে লাশ রেখে গেছে।
তিনি আরো জানান, আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তার সুষ্ঠু বিচার চাই।
পুলিশ জানায়, মৃতদেহের গোপনাঙ্গ কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে এখনো পুলিশ কাজ করছে। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি