সাংবাদিককে অস্ত্রসহ গ্রেফতার করে আদালতে প্রেরণ
মানিকগঞ্জের ঘিওরে দেশীয় অস্ত্রসহ এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি সোহেল রানা গিনিকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ জুন) সকালে অস্ত্র মামলায় তাকে মানিকগঞ্জ আদালতে সোর্পদ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঘিওর উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল রানা ঘিওর উপজেলার মাস্টারপাড়া এলাকার ফজলুল ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঘিওর উপজেলা পরিষদ চত্বরে পদ্মা সেতুর উদ্বোধন উপরক্ষে চলমান অনুষ্ঠানে সোহেল রানা একটি দেশীয় অস্ত্র (ড্যাগার) নিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। তার এমন কর্মকাণ্ডে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে পুলিশ তার কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করে তাকে আটক করে নিয়ে যায়।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ধলেশ্বরী নদীর তীরে সকালে উপজেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক আমিনুর রহমানের সাথে ড্রেজার সংক্রান্ত বিষয় নিয়ে সোহেল রানার তর্কাতর্কি হয়। পরে আমিনুর ঘটনাস্থল ত্যাগ করে উপজেলা চত্বরে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সোহেল রানা তাকে মারার জন্য দেশীয় ধারালো অস্ত্র নিয়ে উপজেলা চত্বরে যান।
সোহেল রানা জানান, গত ২৩ জুন উপজেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক আমিনুর রহমানকে নিয়ে প্রতিবেদন প্রচার করেন তিনি। এরপর থেকে আমিনুর রহমান তাকে মারধরের হুমকি দিয়ে আসছিলেন। শনিবার সকাল ৮টার দিকে তাকে মারধর করেন আমিনুর। এ কারণে নিজের নিরাপত্তার কথা ভেবে সঙ্গে ছুরি নিয়ে আসেন।
এদিকে মারধরের বিষয়টি অস্বীকার করে আমিনুর রহমান বলেন, সোহেল রানার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়েছে কিন্তু তাকে মারধর ও হুমকি দেয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান জানান, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালীন সোহেল রানা ধারালো অস্ত্র নিয়ে অনুষ্ঠানস্থলে এসে উত্তেজনা সৃষ্টি করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার এমন কর্মকাণ্ডে অনেক শিক্ষার্থী ও বয়স্করা ভীতসন্ত্রস্ত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। একজন সাংবাদিকের এমন আচরণ খুবই দুঃখজনক।
এ ব্যাপারে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, এ ঘটনায় সোহেল রানার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।
এমএসএম / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied