দুই দিনে ২২ কোটি আয় করলো বরুণ-কিয়ারার ছবি
বরুণ ধাওয়ানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘যুগ যুগ জিও’। শুক্রবার ২৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। রাজ মেহতার পরিচালনায় এতে বরুণের নায়িকা কিয়ারা আদভানি। আরও আছেন অনিল কাপুর, নীতু কাপুর ও মনীশ পল।
সিনেমাটি মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছে। মুক্তির দ্বিতীয় দিনে এটি আয় করেছে ২২ কোটি রুপি।বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, সন্ধ্যা এবং রাতের শোতে সিনেমাটি সবচেয়ে ভালো ব্যবসা করছে। নির্মাতারা ভেবেছিলেন মহামারি করোনার জন্য হয়তো সিনেমাটি তেমন ব্যবসা করবে না। তবে প্রথম দিন থেকেই ভালো আয় করছে সিনেমাটি।
এরইমধ্যে পরিচালক আশা করছেন সিনেমাটি ভালো ব্যবসার দিকে যাচ্ছে। বিশেষ করে দিল্লী, মুম্বাই, জয়পুরের মতো শহরগুলোতে খুব ভালো সাড়া ফেলেছে ছবিটি।
এদিকে সম্প্রতি ভারতে করোনা সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় অনেক কিছুতেই শিথিল অবস্থা নেমে এসেছে। লকডাউন না হলেও মানতে হচ্ছে অনেক বিধি নিষেধ। সেই আওতায় হলগুলো এখনো পড়েনি। তবে সেটা হলে টিকিট বিক্রি অর্ধেকে নেমে যাবে। এতে করে সিনেমার ক্ষতি হবে বলেও আশংকা প্রকাশ করছেন ‘যুগ যুগ জিও’ সিনেমার টিম।
এমএসএম / এমএসএম
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান
১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা