ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পদ্মা সেতু চালু হওয়ায় পাটুরিয়া ঘাটে নেই চাপ, কমেছে ভোগান্তি


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৬-৬-২০২২ দুপুর ৪:১
পদ্মা সেতু চালু হওয়ার মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের নতুন দুয়ার উন্মোচন হয়েছে। এই সেতু উদ্বোধনের পর থেকে সেতুতে চালু হয়েছে যান চলাচল। এর ফলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। যাত্রী ও যানবাহন পারাপারে কোনো ভোগান্তি লক্ষ্য করা যায়নি। ঈদযাত্রায় ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ফেরি পারাপার হতে পারবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
 
রোববার (২৬ জুন) দুপুর পৌনে ১২টার দিকে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক শাহ মো. খালেক নেওয়াজ জানিয়েছেন, পদ্মা সেতু চালু হওয়ায় পূর্বের তুলনায় ঘাট এলাকায় পারাপার স্বাভাবিক রয়েছে। বর্তমানে ঘাটে ২১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। টার্মিনালে সাধারণ পণ্যবাহী অর্ধশতাধিক এবং যাত্রীবাহী প্রায় অর্ধশতাধিক যানবাহন ঘাট এলাকায় ফেরির জন্য অপেক্ষায় আছে। তবে ঘাট এলাকায় কোনো ভোগান্তি নেই। 
 
তিনি আরো জানান, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি ঘাটে আসামাত্রই ফেরির দেখা পাচ্ছে। পূর্বের সময় পারপারের জন্য যানবাহন ও যাত্রীদের যেখানে ফেরির জন্য অপেক্ষা করতে হতো। বর্তমানে ঘাটে যানবাহনের জন্য ফেরি অপেক্ষা করছে। এবার ঈদে যাত্রীদের পারপারের কোনো ভোগান্তি পোহাতে হবে না। স্বস্তিতে পারাপার হতে পারবেন বলে জানান তিনি।

এমএসএম / জামান

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২