গোবিন্দগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিন মাস স্কুলে উপস্থিত না থেকে বেতন নেওয়া অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নের ধরাইকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুলতানুর রহমান গত তিন মাস ধরে স্কুলে অনুপস্থিত। স্কুল পরিদর্শনকালে ওই স্কুলে সাতজন শিক্ষকের বিপরীতে একজন সহকারী শিক্ষককে উপস্থিত পাওয়া যায়। গত মার্চ মাসে হাজিরা খাতায় শেষ স্বাক্ষর করেন প্রধান শিক্ষক। তারপর থেকে প্রধান শিক্ষক স্কুলে আসেননি, তা হাজিরা খাতায় প্রামাণ পাওয়া যায়।
এ বিষয়ে স্কুলের সহকারী শিক্ষকদের কাছে জানতে চাইলে বলেন, প্রধান শিক্ষক স্কুলের বিগত কয়েক বছরের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করলে অন্য শিক্ষকের সাথে বাকবিতণ্ডা হয়। তারপর থেকে গত তিন মাস ধরে স্কুল করেন না প্রধান শিক্ষক।
এ বিষয়ে এলাকার ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের কাছে জানতে চাইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের কথা বলেন তারা। তারা বলেন, প্রধান শিক্ষক নিজে ক্লাস করেন না, অন্যদেরও একই অবস্থা। এ অবস্থায় স্কুলটির পড়ালেখার পরিবেশ ভেঙে পড়েছে। প্রধান শিক্ষক যদি অনিয়ম করেন, তাহলে তার ছাত্ররা কী শিখবে- তাদের প্রশ্ন। প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করেন এলাকাবাসী এবং প্রধান শিক্ষককে বদলি করে একজন সৎ-যোগ্য শিক্ষক নিয়োগের দাবি তাদের।
এ বিষয়ে প্রধান শিক্ষক শাহ সুলতানুর রহমানের কাছে ফোন করলে তিনি ফোন কেটে দেন।
প্রধান শিক্ষক স্কুলে উপস্থিত না থেকে বেতন নেন কিভাবে- এমন প্রশ্নে প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী বলেন, এক মাস প্রধান শিক্ষককে ডেপুটেশনে উপজেলা শিক্ষা অফিসে রাখা হয়েছিল। এক মাস অতিবাহিত হওয়ার পর প্রধান শিক্ষককে স্কুলে উপস্থিত হয়ে ক্লাস নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারপরও স্কুলে উপস্থিত না থাকার কারণে গত ৯ জুন ৫৯৯/২০২২ স্মারক নম্বরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে। জেলা শিক্ষা অফিসার নির্দেশ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়