ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নাজমুল সিকদার কুষ্টিয়ার শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচিত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৬-৬-২০২২ বিকাল ৫:১০

কুষ্টিয়ার দাপুটে ও শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচন করা হয়েছে। জেলা পুলিশ নাজমুল শিকদারকে শেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত করেছে। রোববার (২৬ জুন) কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম তার হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।

কিছুদিন আগে কুষ্টিয়ায় আগত সার্জেন্ট হিসেবে যোগদানের পর হতেই অত্যন্ত সাহসিকতা ও দাপটের সাথে অভিযান শুরু করেন নাজমুল সিকদার। তার আইনি কর্মকাণ্ডে মোটরবাইক চালকদের মধ্যে ভীতির সঞ্চার হয়। বৈধ কাগজ ও হেলমেট ছাড়া কোনো বাইকচালক এই  সার্জেন্টের সামনে পড়লে কারোরই রক্ষা নেই। জরিমানা ও মামলা ছাড়া নিস্তার নেই। তাই মোটরবাইক চালকরা এখন এই সার্জেন্টের চোখ এড়িয়ে চলার চেষ্টা করে। এই  সার্জেন্ট আইনের বাইরে কোনো প্রভাবশালীর ফোন বা হুমকির তোয়াক্কা করেন না। অত্যন্ত সাহসিকতার সাথে মামলা দায়ের ও জরিমানা আদায় করে সরকারি কোষাগার ভারি করেন।

নাজমুল সিকদারের এই সাহসিকতাপূর্ণ অভিযানের ঘটনা বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়। এই সর্জেন্টের অভূতপূর্ব সাফল্য জেলা পুলিশের নজরে আসে। তাই সাহসিকতা ও কর্মের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এবং উৎসাহদানের জন্য জেলা পুলিশ তাকে পুরস্কারে ভূষিত করে।

পুরস্কারপ্রাপ্তির পর পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সার্জেন্ট নাজমুল সিকদার বলেন, এই স্বীকৃতি আমার আগামীদিনের কাজের গতি আরো বৃদ্ধিতে সহায়ক হবে।

এমএসএম / জামান

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার