ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সহবাসে বাধা দেয়ায় ব্লেড দিয়ে স্বামীর লিঙ্গ কর্তন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৬-৬-২০২২ বিকাল ৫:৩৫

সহবাসে বাধা দেয়ার পরও জোর করে সহবাস করায় ক্ষিপ্ত হয়ে স্ত্রী সুস্মিতা ধারালো ব্লেড দিয়ে স্বামী রবিউলের লিঙ্গ কর্তন করেছেন। গতকাল শনিবার (২৫ জুন) গভীর রাতে ঘটনাটি ঘটে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রাসাদ দক্ষিণপাড়া মহল্লার সাঈদ প্রামাণিকের বাড়িতে।

জানা গেছে, গভীর রাতে স্বামী রবিউলের আর্তচিৎকারে স্বজনরা ঘুম থেকে উঠে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শাহজাদপুরের পোতাজিয়াস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গোপনাঙ্গে ১০টি শেলাই দেয়া হয়েছে। গুরুতর আহত রবিউল ওই মহল্লার সাঈদ প্রামাণিকের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৬ জুন) সরেজমিন উপজেলার গঙ্গাপ্রাসাদ দক্ষিণপাড়া মহল্লা পরিদর্শনকালে রবিউলের মা তারিক খাতুন, বড় মা সুফিয়া খাতুন ও বোন শারমীনসহ স্বজনরা জানান, প্রায় ৮ মাস পূর্বে ইসলামী শরিয়াহ মোতাবেক উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বেড়াকুচুটিয়া গ্রামের সেরাজুল ইসলামের মেয়ে সুস্মিতা খাতুনের (২২) সাথে উপজেলার গঙ্গাপ্রাসাদ এলাকার সাঈদ প্রামাণিকের ছেলে রবিউলের (২৬) বিয়ে হয়। গত ২ মাস পূর্বে স্মার্টফোন ভেঙে ফেলায় রাগ ও ক্ষোভে সুস্মিতা নিজেই শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এছাড়া কিছুদিন পূর্বেও সুস্মিতা স্বামীর বাড়ি থেকে পালিয়ে অন্যত্র রাতযাপন করে। ঘটনার পরদিন সুস্মিতার পরিবারের হস্তক্ষেপে তাকে স্বামীর বাড়ি ফেরত পাঠানো হয়। একপর্যায়ে গত শনিবার গভীর রাতে সহবাসে বাধা দেয়ার পর জোর করে সহবাস করায় ক্ষিপ্ত হয়ে ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তন করে সুস্মিতা।

এ বিষয়ে সুস্মিতার দাবি, শরীর খারাপ থাকায় সহবাস করতে স্বামী রবিউলকে বারণ করলেও রবিউল তাতে কর্ণপাত না করে শনিবার রাত ১১টার দিকে তার সাথে সহবাস করে ঘুমিয়ে পড়ে। ঘুম না আসায় ব্লেড দিয়ে নখ কাটতে কাটতে রাত ২টার দিকে স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে পরিষ্কার করার সময় অসাবধানতাবশত স্বামীর লিঙ্গ কেটে যায়।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রবিউল সাংবাদিকদের জানান, সুস্মিতা সন্ধ্যার সময় একটি ব্লেড কিনে দিতে বললে তা কিনে দেই। রাত ১১টার দিকে সহবাস শেষে ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে প্রচণ্ড ব্যথায় ঘুম ভেঙে গেলে দেখতে পাই সুস্মিতা ব্লেড দিয়ে আমার লিঙ্গ কর্তন করে। এ সময় শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। সুস্মিতা ইচ্ছে করেই এটা করেছে।

এমএসএম / সাদিক পলাশ

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন