কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের বিরুদ্ধে মিথ্যাচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ
কুষ্টিয়া জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগদানের পর থেকে সহকারী পরিচালক জাহিদুল হকের কর্ম দক্ষতায় গ্রাহকসেবায় ভোগান্তি কমিয়ে প্রাণ ফিরে পেয়েছে। চাহিদা অনুযায়ী জনবল সংকট থাকলেও জেলার মানুষের পাসপোর্ট নির্বিঘ্নে কোনোরূপ হয়রানি বা ঝামেলা ছাড়াই পেতে সার্বক্ষণিক সেবা প্রদানে তৎপর থাকেন তিনি।
পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মানুষকে জরুরি সেবা দিতে অফিসে নির্ধারিত সময়ের পরও কাজ করেন। এদিকে, সহকারী পরিচালক জাহিদুল হকের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে অনৈতিক সুবিধা আদায়ে সাংবাদিকদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশে একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে।
সম্প্রতি কুষ্টিয়া পাসপোর্ট অফিসে জরুরি সেবাপ্রত্যাশী কুষ্টিয়া পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস আনোয়ারা ইসলামের বিবৃতি ও অভিযোগের ভিত্তিতে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জানা যায়, কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের তৃতীয় তলার একটি কক্ষ সহকারী পরিচালকের বাসস্থল (থাকার জায়গা)। এখানে বহিরাগত কোনো জনসাধারণের প্রবেশ নিষেধ,। কিন্তু ওই নিষেধ উপেক্ষা করে গত ২২ জুন বিকেল ৩টায় কুষ্টিয়া পৌর-ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা পরিচালক আরিফ নাজমুল হককে সাথে নিয়ে মিসেস আনোয়ারা ইসলাম তৃতীয় তলায় গিয়ে সহকারী পরিচালকের রুমের দরজায় অনবরত নক করেন তাদের ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য স্থানীয় ক্ষমতাবলে, যা একজন সহকারী পরিচালকের জন্য বিব্রতকর ও দৃষ্টিকটু।
এদিকে কুষ্টিয়া পৌর-ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা পরিচালক আরিফ নাজমুল হক ও মিসেস আনোয়ারা ইসলাম যে কাজটি করেছেন, তা অফিসের সিসিটিভিতে রেকর্ড রয়েছে।
তাদের এ অসদাচরণ সম্পর্কে অফিস স্টাফরা জানতে চাইলে আরিফ নাজমুল ও মিসেস আনোয়ারা ইসলাম অফিস স্টাফদের প্রতি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও দেখে নেয়ার হুমকি দেন।
সহকারী পরিচালক জাহিদুল হক বলেন, সরকারের এ জরুরি সেবা পাসপোর্টপ্রত্যাশীদের দিতে স্বল্পসংখ্যক অফিস স্টাফ নিয়ে কাজ করতে হিমশিম খেতে হয়। কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবাপ্রত্যাশী দূর-দূরান্তে থেকে আসা সহজ-সরল মানুষদের অনৈতিক সুবিধা দেয়ার নামে নগদ অর্থ হাতিয়ে নেয় দালালচক্র। এই চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় দালাল চক্রটি ক্ষিপ্ত হয়ে স্থানীয় প্রভাবশালীদের শরণাপন্ন হয়ে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে, যা মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি আরো বলেন, পাসপোর্ট সেবাপ্রত্যাশীদের হয়রানি কমাতে এবং দালালদের বিরুদ্ধে সর্বদা তৎপর থাকবেন।
এমএসএম / জামান
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
Link Copied