আবারো নৌকার মাঝি হাবিবুর রহমান হাবিব
আগামী ২৭ জুলাই জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রতীক নৌকা মার্কা পেলেন সাবেক মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব। তিনি উপজেলা আ’লীগের সহ-সভাপতির পদে আছেন। হাবিব আবার মেয়র পদে দলীয় প্রতীক নৌকা পাওয়ায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
গত ১৩ জুন পাঁচবিবি পৌর আ’লীগের বিশেষ বর্ধিত সভার মাধ্যমে দলীয় প্রধান শেখ হাসিনার নিকট ১৬ জন মেয়র মনোনয়নপ্রত্যাশীর নামের তালিকা পাঠানো হয়। প্রার্থীর রাজনৈতিক জীবনকাহিনী বিশ্লেষণ শেষে গত রোববার বিকেলে নামের তালিকা প্রকাশ করা হয়।
কেন্দ্রে পাঠানো আ'লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ছিলেন- বর্তমান পৌর প্রশাসক আব্দুল কাদের ব্যাপারী, সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব, জয়পুরহাট জেলা আ'লীগের যুগ্ম-সম্পাদক মীর রেজাউল করিম, জেলা আ’লীগের সদস্য তিথি চৌধুরী, পাঁচবিবি উপজেলা আ'লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মণ্ডল, যুগ্ম-সম্পাদক আবু সাঈদ আল মাহাবুব চন্দন, পাঁচবিবি পৌর আ'লীগের সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমান, সহ-সভাপতি আনিছুর রহমান বাচ্চ, যুগ্ম-সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম, সদস্য মেহের নিগার শিউলী, উপজেলা মহিলা আ'লীগের সভাপতি মাছুদা বেগম ঝর্ণা, উপজেলা যুবলীগের সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিন্নুর, ৯নং ওর্য়াড সভাপতি মানিক আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান নাছরিন আক্তার শিল্পী, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম ও ফরহাদ আলম জুয়েল।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ জুন, বাছাই ৩০ জুন, প্রার্থিতা প্রত্যাহার ৭ জুলাই এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ জুলাই। নির্বাচন হবে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied