বান্ধবী ফোন চেক করায় বিপাকে ম্যানসিটি মিডফিল্ডার!
পরিবার সহ ছুটি কাটাতে করফু বিচ রিসোর্টে গিয়েছিলেন ম্যানচেস্টার সিটির তরুণ ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। বান্ধবী রেবেকা কুকের সঙ্গে ফোডেনের বাবা-মাও ছিলেন সেই প্রমোদ ভ্রমণে। অথচ সেখানেই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফোডেনের ফোন চেক করে ‘অজ্ঞাত’ কারণে ফোডেনের ওপর ইচ্ছেমতো চেঁচিয়েছেন তার বান্ধবী। অবস্থা এতটাই বেগতিক হয়ে গিয়েছিল যে, বিচ কর্তৃপক্ষ শেষতক তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়!
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফোডেন তার ফোন পারে রেখে কিছু সময়ের জন্য সমুদ্র স্নান করতে গিয়েছিলেন, আর তখনই বান্ধবী রেবেকা তার ফোন চেক করেন। ফোনে এমন কিছু দেখে ফেলেন ফোডেনের বান্ধবী যে এরপর আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি।
অশ্রাব্য ভাষায় কিছু মন্তব্য করার এক পর্যায়ে রেবেকা ফোডেনের উদ্দেশে বলেন, ‘এজন্যই তোমাকে নিয়ে কোথাও যাওয়া যায় না।’ প্রায় পাঁচ মিনিট বান্ধবীর বকাঝকা শুনলেও ফোডেন এসময় কোনো উচ্চবাচ্য করেননি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ফোডেন এবং রেবেকা দুজনই টিনএজ বয়স থেকেই সম্পর্কে জড়িয়েছেন, তাদের দুটি সন্তানও রয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এর আগেও নারীঘটিত কারণে আলোচনায় এসেছেন ফোডেন। সেখানকার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এবারের ঘটনাটিও নারীঘটিত, ‘ফোডেন অন্যদের সঙ্গে ছবি তুলছিল না, তবে যখনই কোনো মেয়ে তার কাছে ছবির আবদার করছিল, তখনই পরিস্থিতি বদলে যাচ্ছিল।’
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!