টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী পারুলী ও তার স্বর্গরাজ্য
দেশব্যাপী মাদকের কারবার, অপরাধ কর্মকাণ্ড ও অপরাধীদের বসবাসের অভয়ারণ্য হিসেবে সুপরিচিত গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদনগর। ইতিপূর্বে এখানকার অনেক চিহ্নিত মাদক কারবারির নামসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া ‘টঙ্গীর এরশাদনগর এখন মাদকের স্বর্গরাজ্য’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হওয়ার পর এলাকার মানুষ মাদকের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রতিবাদ করতে থাকেন। এখন সকলের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- কে এই মাদক সম্রাজ্ঞী? প্রতিবারের অনুসন্ধানে বেরিয়ে আসে সেই একটিমাত্র নাম- পারুল আক্তার ওরফে পারুলী।
অনুসন্ধানে জানা যায়, বর্তমান প্রেক্ষাপটে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গেলে মাদক কারবারিরা কৌশল করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ওপর অর্থ আত্মসাৎসহ মিথ্যা অপবাদ দেয়। এছাড়া গায়ে হাত তোলার ঘটনাও ঘটে। ফলে গোয়েন্দা তৎপরতা কমে গেছে।
অনুসন্ধানে দেখা যায়, মাদক কারবারিদের আশ্রয় ও প্রশ্রয়ে ব্যাপক ভূমিকা পালন করছে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগী সোর্সরা। আবার মাদক কারবারিদের কোন্দলের পরে অনেক সোর্সের প্রাণহানির ঘটনাও টঙ্গীতে নতুন নয়। সোর্সরা অনেকে হয়েছে হামলা ও মামলার আসামি। কিছুদিন আগেও মাদক সম্রাজ্ঞী পারুলীর করা মামলার শিকার হয়েছেন রফিকুল ইসলাম বাবু, কাজী জীবন, নোয়াব আলী, পাকিস্তানি সাহেদসহ অনেকেই।
এলাকাবাসীর দাবি, এটা মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণের নতুন কৌশল। সোর্সরা মামলার ভয়ে এলাকায় না এলে দেদার মাদক বিক্রি করতে পারবে। কিছুদিন আগে মাদক সম্রাজ্ঞী পারুলীর মাদক কারবারের তথ্য ফাঁস করায় এক যুবককে ধরে এনে বেধড়ক মারধর করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সরেজমিন এরশাদনগর এলাকার ৮টি ব্লকের বিভিন্ন স্থানে ঘুরে মাদক কারবারিদের যে স্পট পাওয়া গেছে, তাদের নাম ইতিপূর্বে প্রকাশিত হয়েছে। বিভিন্নভাবে অনুসন্ধান করে বারবারই বেরিয়ে আসছে ১নং ব্লকের বাসিন্দা ইয়াবা ও গাঁজার ডিলার হিসেবে শীর্ষে থাকা মানিক মিয়ার স্ত্রী পারুল আক্তারের নাম। এলাকার সবার কাছে পারুলী নামে সুপরিচিত এই মাদক সম্রাজ্ঞী।
পারুলী টঙ্গী পূর্ব থানার মামলা নং-৪৮, তারিখ-১৮,০৭,২০১৯ইং, ধারা-১৪৩/১৮৬/১৮৭/৩৩২/ ৩৩৩/ ৩৫৩/ ১১৪। টঙ্গী থানার মামলা নং-(২০) তাং-১২-০৪-২০১৭ইং, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ৯(খ)/২৫। টঙ্গী থানার মামলা নং (০৮) তাং- ০৬-০৫-২০১৭ইং, ধারা ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ৯(খ)/২৫। টঙ্গী থানার মামলা নং-(০৫) তাং-২০-০৮-২০১৫ইং, ধারা ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ৯(ক)/২৫। টঙ্গী থানার মামলা নং-(৫৯) তাং-২১-০৬-২০১৮ইং, ধারা ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ৯(ক)/২৫। টঙ্গী থানার মামলা নং-(৪৬) তাং-১১-০৭-২০১৮ইং, ধারা ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১)-এর ৯(খ)/২৫-সহ একাধিক মামলার এজাহারনামীয় আসামী।
পারুলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাসহ র্যাব কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) রয়েছে নানা অভিযোগ। মাদকের টাকায় পারুলী এরশাদনগর এলাকায় গড়ে তুলেছে বিশাল সম্রাজ্য। এরশাদনগরে রয়েছে পারুলীর ৩টি বাড়ি। মাদকের এই সম্রাজ্ঞী এরশাদনগরে যে বাড়িতে বসবাস করে সে বাড়িতে প্রবেশ করলে মনে হবে রাজপ্রাসাদ। ৬-৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছে আলিশান গেট। বেড়িবাঁধের পাশে অবৈধভাবে গড়ে তুলেছে পোল্ট্রি ফার্ম, খাপাড়া এলাকায় রয়েছে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের একটি বাড়ি, কামাল দেওয়ানের কাছ থেকে ক্রয় করেছে ৫ কাঠা জমি, হোসেন মার্কেট ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি বিল্ডিংয়ে ছিল ২টি ফ্ল্যাট, যার একটি বিক্রি করে দিয়েছে। গাছা এলাকায় রয়েছে দুটি প্লট। এছাড়া নামে-বেনামে পারুলের রয়েছে কোটি কোটি টাকার সম্পদ।
পারুলীর আত্মীয়স্বজনদের বেশিরভাগ লোকই মাদকের ওপর নির্ভরশীল। অনেকে নামমাত্র চায়ের দোকান দিয়ে রেখেছে। দাম্পত্য জীবনে পারুলী ৩নং ব্লকের জাহাঙ্গীর, আবুল মিয়াসহ একাধিক বিবাহবিচ্ছেদের পর বিল্লালের ভাই মানিকের সঙ্গে সংসার করছে।
পারুলীর বাড়িতে সিসি ক্যামেরা থাকলেও মাদকের চালান আসার পর সিসি ক্যামেরা বন্ধ করে মাদক ঢোকানো হয়। মাদকের চালান রিসিভ করে পারুলীর বড় বোন পারভীন। মাদক কারবারে পারুলের স্বামী মানিক, তার মা জুলেখা বেগম ও বড় বোন পারভিনসহ সকলেই দীর্ঘদিন যাবৎ ইয়াবা ও গাঁজার কারবার করে আসছে। তার নেতৃত্বে মাদকের কারবার করছে সোর্স খলিলের স্ত্রী লিপি, ইবরা মিয়ার মেয়ে রিতা, রাজা ও তার স্ত্রী আলো, ফারুক ও তার স্ত্রী নিপা, পিংকি, পারুলীর মামাতো ভাই শাহ্ আলম, সালমা আক্তার (মন্টু), আকাশ, হাসি, সোহান, মুন্না, মুন্নি, খলিল, জীবন, পারভেজ, আবুল, মোশারফ, মিরাজ, দাইত্তা জলিল, রমজান আলী বাবু (৯৯ বাবু), খালেদা ভাণ্ডারী ও আলামিন, মতি ও বিপ্লব, ইবু মিয়াঁ, জামাই লিটন, পুরি মাসুদের ভাগিনা সাজন, জমির, রুবেল (পাতা রুবেল), ফিরোজ, হনুফা, কালুর বউ স্মৃতি আক্তার, ইউনুছ, হারুন, সুমন, আমজাদ, লালু (৩৫), কালু (৪০), জাবেদ, জসিম, আকাশ (২৫), ভাণ্ডারী হোসেন, শান্তা মিয়া ও নাজু বেগম।
ইয়াবা ও বিয়ার বিক্রয় করছে তারা গাজী, বিল্লাল, লোকমান, সুমন, আলমগীর, মৃত আওলাদের স্ত্রী সাথী, লাইলী, শামসুন্নাহার, হযরত, মইজুদ্দিন, লিটু ও তার ছেলে সোহেল, জুয়েল, শরীফের মেয়ের জামাই হুমায়ুন, সালাম, জামাল, মাসুদ।
এদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় নানা অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। এরশাদনগর থেকে মাদক, সন্ত্রাস নির্মূলে গত ২৪ জুন শুক্রবার বাদ জুমা স্থানীয় মসজিদের মুসল্লি ও এলাকাবাসী সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন।
এ সময় মিছিলে অংশগ্রহণ করা এলাকাবাসী জানান, মাদক কারবারে কেউ বাধা দিতে গেলে তাকে পড়তে হয় হুমকির মুখে। মাদক বিক্রিতে ধ্বংস হয়ে যাচ্ছে যুবসমাজ। তাদের দ্রুত প্রতিকার না করা গেলে এরশাদনগরের যুবসমাজ পুরোপুরি ধ্বংসের পথে চলে যাবে। তাই তাদের দ্রুত প্রতিহত করতে আমরা সকলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
তারা আরো জানান, বর্তমানে দেশে নিষিদ্ধ মাদকদ্রব্যের বিস্তার সর্বত্র উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শহর থেকে গ্রামাঞ্চল- সর্বত্রই এখন হাতের নাগালে মিলছে বিভিন্ন ধরনের মাদক। বিগত বছরগুলোয় টঙ্গীতে মাদকের বিস্তার ঘটেছে আশঙ্কাজনকভাবে। দ্রুত এর প্রতিকার না হলে যুবসমাজ অন্ধকারে নিমজ্জিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বললে তারা দাবি করেন, এরশাদনগর এলাকায় প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছে এই রমরমা মাদকের কারবার। প্রশাসন বিভিন্ন কৌশলে মাদকের কারবার বন্ধে বিভিন্ন অভিযান করে মাদক কারবারিদের হাতেনাতে গ্রেপ্তার করার পরও অল্প দিনে জামিনে বের হয়ে অদৃশ্য শক্তির বলে প্রশাসনকে তোয়াক্কা না করে ফের চালু করছে মাদকের কারবার।
এমএসএম / জামান
বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার