ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

দেশের চেয়ে বিদেশে ‘দশ গুণ ভালো’ খালেদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৬-২০২২ দুপুর ১:৪৭

শুরুটা করেছিলেন একই ওভারের প্রথম ও শেষ বলে রেয়মন রেইফার, এনক্রুমাহ বোনারকে সাজঘরে ফেরত পাঠিয়ে। পরে আলজারি জোসেফ ও কাইল মায়ার্সকে আউট করে জাগান ফাইফারের সম্ভাবনা। ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটার জেডন সিলসকে কট বিহাইন্ড করে ক্যারিয়ারের প্রথম ফাইফার নেন খালেদ আহমেদ।

চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে ৪ উইকেট নিয়েছিলেন ২৯ বছর বয়সী এ ডানহাতি পেসার। সেদিন অল্পের জন্য না পেলেও, মাস তিনেকের মধ্যে মাইলফলকটি ছুঁয়ে ফেললেন খালেদ। বাংলাদেশের ষষ্ঠ পেসার হিসেবে টেস্টে ফাইফার নিলেন তিনি।

চার বছর ও নয় টেস্টের ক্যারিয়ারে দেশের চেয়ে দেশের বাইরেই বেশি সফল খালেদ। সেই বেশির মাত্রাও কম নয়। অঙ্কের হিসেবে দেশের চেয়ে দেশের বাইরে খালেদের পরিসংখ্যান প্রায় দশগুণ ভালো। সামনে থেকে দেশের চেয়ে দেশের বাইরেই হয়তো বেশি খেলতে চাইবেন খালেদ।

দেশে যেখানে চার টেস্টের ছয় ইনিংসে খালেদের শিকার মাত্র এক উইকেট। অন্যদিকে বিদেশের মাটিতে পাঁচ টেস্টের আট ইনিংসে খালেদ নিয়েছেন ১৮টি উইকেট। দেশে এই উইকেটের জন্য খালেদের খরচ ৩৩০ রান। অর্থাৎ দেশের মাটিতে ৩৩০ তার বোলিং গড়।

অন্যদিকে বিদেশের মাটিতে ১৮ উইকেটের প্রতিটির পেছনে খালেদের খরচ ৩৩.৫৫ রান। এছাড়া দেশে ৫৬১ বল করে এক উইকেট পাওয়ায় তার স্ট্রাইকরেট ৫৬১-ই। কিন্তু বিদেশের মাটিতে ১৮ উইকেট নেওয়ার পথে প্রতি ৫৬.১ ডেলিভারিতে একবার করে সাফল্য পেয়েছেন খালেদ।

ক্যারিয়ারের প্রথম ফাইফারের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এ পেসার, ‘আলহামদুলিল্লাহ্ খুবই ভালো লাগছে। অনেকদিন পর পাঁচ উইকেট পেলাম আন্তর্জাতিক ক্রিকেটে। অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম পাঁচ উইকেট কীভাবে নেওয়া যায়। এটা ধরে রাখার চেষ্টা করবো।’

পাঁচ উইকেট নেওয়ার পথে ক্যারিবীয়দের সেঞ্চুরিয়ান কাইল মায়ার্সকেও আউট করেছেন খালেদ। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিকে দ্বিতীয় ডাবল সেঞ্চুরিতে নিয়ে যাওয়ার আশায় আক্রমণাত্মকই খেলছিলেন মায়ার্স। তখনই বুদ্ধিদীপ্ত এক স্লোয়ারে মায়ার্সকে সাজঘরে পাঠান খালেদ।

তাই মায়ার্সের উইকেটে বাড়তি তৃপ্তির কথা জানিয়ে খালেদ আরও বলেন, ‘প্রত্যেকটা উইকেটই আমার জন্য বিশেষ কিছু।। যেহেতু প্রথমবার পাঁচ উইকেট পেয়েছি। বিশেষ করে মায়ার্সের উইকেটটা ছিল অনেক কষ্ট করার ফল। চেষ্টা ছিল ওকে আউট করার। ওকে স্লোয়ার বল দিয়ে পরাস্ত করেছি। এটা নিজের কাছে ভালো লেগেছে যে ওকে প্ল্যান করে আউট করতে পেরেছি।’

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে