ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই হার্দিক পান্ডিয়ার ইতিহাস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৬-২০২২ দুপুর ১:৫৭

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়কত্ব পেয়েছেন হার্দিক পান্ডিয়া। রোববার রাতে তার অধীনে খেলা প্রথম ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। পাশাপাশি হার্দিক নিজেও গড়েছেন অনন্য কীর্তি। যা নেই ভারতের অন্য অধিনায়কদের।

ডাবলিনের মালাহিডে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ইনিংসপ্রতি ১২ ওভারে। যেখানে আগে ব্যাট করে আইরিশরা দাঁড় করায় ১০৮ রানের সংগ্রহ। জবাবে দুই ওপেনার ইশান কিশান ও দীপক হুদার ঝড় তোলা ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে মাত্র ৯.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

ওভারপ্রতি প্রায় নয় রানের চাহিদায় খেলতে নামা ভারতের লক্ষ্যপূরণ সহজ করেন অধিনায়ক হার্দিক। দীপক হুদার সঙ্গে ৫.১ ওভারে ৬৪ রান যোগ করার পথে হার্দিক খেলেন ১২ বলে ২৪ রানের ইনিংস। তবে ব্যাট হাতে নয়, হার্দিক মূলত ইতিহাস গড়েছেন বল হাতে, ম্যাচের প্রথম ইনিংসে।

কার্টেইল ওভার ম্যাচটিতে দুই ওভার বোলিং করে ২৬ রান খরচায় একটি উইকেট নিয়েছেন হার্দিক। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়কদের মধ্যে উইকেট নেওয়ার প্রথম নজির। এর আগে ভারতের ১৬৪ ম্যাচে আর কোনো অধিনায়ক উইকেটের দেখা পাননি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের নবম অধিনায়ক হার্দিক। তার আগে দলকে নেতৃত্ব দিয়েছেন ভিরেন্দর শেবাগ, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান ও রিশাভ পান্ত। তাদের কেউই উইকেট নিতে পারেননি। যা করে দেখালেন হার্দিক পান্ডিয়া।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে