কুলাউড়ায় ১৬ বছর বয়সী হাফেজের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় বুকে ব্যথা নিয়ে সাব্বির আহমদ (১৬) নামে এক কোরআনের হাফেজের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুন) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। হাফেজ সাব্বিরের এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাব্বির উপজেলার ব্রাহ্মণবাজারের চকেরগ্রামের সুরুজ মিয়ার ছেলে। সে শ্রীপুর জালালীয়া ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। গত বছর ভাটেরার সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা থেকে সে হিফজ সম্পন্ন করে।
সাব্বিরের চাচাতো ভাই বশির আল ফেরদাউস জানান, সোমবার সকালে সাব্বির তার বাবার সাথে পারিবারিক কাজে ব্রাহ্মণবাজারের শ্রীপুর মাদ্রাসা বাজারে যায়। তখন হঠাৎ সে বুকে ব্যথা অনুভব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মমতাজ খলিল মুন্নি বলেন, সাব্বির হাসপাতালে আসার পূর্বেই মারা গেছে। ধারণা করা যাচ্ছে, সাব্বির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, খবর পেয়ে হাসপাতালে যাই। সাব্বিরের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এমএসএম / জামান
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার