ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সাটুরিয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙেছে দুর্বৃত্তরা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৭-৬-২০২২ দুপুর ৩:৩৬
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের উত্তর রৌহা গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ৮টি ঘরের বারান্দার পিলার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেছেন।
 
সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় কিস্তিতে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের উত্তর রৌহা গ্রামে খাস জমিতে আশ্রয়ণ প্রকল্পের ১৫টি ঘর নির্মাণ করা হচ্ছে। এর আগে ওই জায়গা কয়েক ব্যক্তি দখল করে খাচ্ছিল। তাদের উচ্ছেদ করে সেখানে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ১৫টি ঘরের নির্মাণকাজ চলছিল। এ ঘর নির্মাণের সময় স্থানীয়ভাবে অনেকে বাধা প্রদান করে আসছিল। 
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার কাজ করে রাজমিস্ত্রিরা চলে যায়। শুক্রবার সাপ্তাহিক কাজ বন্ধ থাকে। রোববার সকালে কাজ করতে এসে দেখেন ৮টি ঘরের বারান্দার পিলার (খুঁটি) দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে। শনিবার রাতের যে কোনো সময় কে বা কারা ঘরগুলোর বারান্দার পিলারগুলো ভেঙে ফেলে গেছে। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আমি নিজে বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছি।
 
সাটুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো ৩০ জুনের মধ্যে সম্পন্ন করার কথা ছিল। এরই মধ্যে কে বা কারা এ জঘন্য কাজটি করেছে। সংবাদ পাওয়ার সংঙ্গে সংঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরের বারান্দার পিলারগুলো ভেঙে পাশেই ফেলে রেখেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা দেয়া হয়েছে।
 
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম বলেন, আশ্রায়ণ প্রকল্পের ঘর ভাঙার ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। তদন্ত করে দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত