শাহজাদপুর কাঁপাচ্ছে ৩০ মণ ওজনের ‘সেকেন্দার’
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়া গ্রামের মৃত কাশেম সরকারের ছেলে মো. কোরবান সরকার। পেশায় তিনি একজন কৃষক। ছোটবেলা থেকেই গরু লালন-পালন করা তার খুব শখ। কোরবানির ঈদকে সামনে রেখে ‘অস্ট্রেলিয়ান ক্রস’ জাতের একটি গরু বড় করেছেন। তার নাম রেখেছে ‘সেকেন্দার’। ৩০ মণ ওজনের সেই ‘সেকেন্দার’ এবার এলাকা কাঁপিয়ে তুলছে। গরুটির দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা।
গরুর মালিক মো. কোরবান সরকার জানান, ‘সেকেন্দার’ তৈরি করতে তিন বছর সময় লেগেছে। তবে এখনো তেমন লোকজন জানাশোনা হয়নি। আমি পশু-পাখির প্রতি খুব যত্নশীল। সন্তানের মতোই ‘সেকেন্দার’কে বড় করে তুলেছি। দেশীয় পদ্ধতিতে ছোলা, সবুজ ঘাস, খৈল, ভুসি, চিটাগুড়, গম, মসুর, কালাই, খেসারি, জব, ভুট্টাসহ কেমিক্যাল ফ্রি পদ্ধতিতে তাকে বড় করা হয়েছে। প্রতিদিন ৮০০ টাকার খাবার তাকে খাওয়ানো হয়। এছাড়া পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ওষুধ খাওয়ানো হয়।
সরজমিন আজ সোমবার (২৭ জুন) উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়া গ্রাম ঘুরে দেখা গেছে, প্রতিদিন শত শত মানুষ এই ‘সেকেন্দার’-কে দেখার জন্য কোরবানের বাড়িতে ভিড় করছেন। কোরবানির ঈদকে সামনে রেখে গরুটির দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা। পরম যত্নে যেন তাকে লালন-পালন করছে।
কোরবার সরকার জানান, আমার ইচ্ছা ‘সেকেন্দার’-কে বাড়ি থেকেই বিক্রি করব। তাই বিত্তশালীদের প্রতি তার আবেদন যেন গরুটির ন্যায্যমূল্য পায়।
‘অস্ট্রেলিয়ান জাতের ক্রস’ পুঠিয়া থেকে শাহজাদপুরে সৌখিন ও বিত্তবান মানুষের মাঝে এক বাড়তি আমেজ সৃষ্টি করেছে। সেই সাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও গরু নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সাদা-কালো রংয়ের পারহা-পারহি ‘সেকেন্দার’-কে দেখতে সৌখিনীরা প্রতিদিন তার বাড়িতে ড়িড় করছেন।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, গরুটি সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে লালন-পালন করা হয়েছে। গরুটি হলো ‘অস্ট্রেলিয়ান জাতের ক্রস’। এ জাতের গরু আমাদের দেশে এখন খামারিরা পালন করছে। আমার জানামতে গরুটি শাহজাদপুর উপজেলায় সবচেয়ে বড়।
এমএসএম / জামান
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন